আইপিএল ফাইনাল কি ভেস্তে যাবে বৃষ্টিতে? জানাল আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার চেন্নাইতে আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। এদিন সকাল থেকেই চেন্নাইয়ের আকাশ মেঘাচ্ছন্ন। তবে খেলা চলাকালীন সামান্য বৃষ্টি হলেও ফাইনাল ম্যাচ ভেস্তে পড়ার কোনও আশঙ্কা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, এদিন সকাল থেকে চেন্নাইয়ের আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও আকাশ ক্রমশ পরিষ্কার হবে। সন্ধ্যায় যখন ম্যাচ শুরু হবে, তখন বৃষ্টির তেমন কোনও আশঙ্কা নেই। বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টিপাত হতে পারে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৭০ শতাংশের কাছাকাছি।

গত শনিবার বৃষ্টির কারণে অনুশীলনে নামতে পারেনি কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়রা। তবে সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড়রা অবশ্য শনিবার অনুশীলন করতেই নামেননি। বৃষ্টির কারণে কেকেআরের অনুশীলন ভেস্তে যাওয়ায় ফাইনাল ম্যাচ ভেস্তে যাওয়া নিয়ে আশঙ্কা দেখা দেয়। তবে আবহাওয়া দফতরের থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার কোনও প্রশ্ন নেই। এই খবরে খুশি ক্রিকেটপ্রেমীরা। উল্লেখ্য, বৃষ্টিপাতের কারণে যদি রবিবারের ম্যাচ ভেস্তে যায়, তাহলে সোমবার ম্যাচের আয়োজন করার জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ