ইমরানের পাশে দাঁড়িয়ে বার্তা আক্রাম, ইউনুস, শোয়েবদের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক পরিস্থিতিতে এখন উত্তাল গোটা পাকিস্তান। গত দু দিন আগে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফ-এর অন্যতম কর্ণধার ইমরান খান। তারপরই উত্তাল হয়ে ওঠে পাকিস্তান।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই ইমরান খানের দলের সমর্থকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলছে। এই ঘটনায় এখনও পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী ৫ জনের মৃত্যু হলেও বে-সরকারি মতে মৃতের সংখ্যা ৪৭। দেশের এই অবস্থা নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের তিন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনুস এবং শোয়েব আখতার। তাঁরা ইমরানকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন।

ইমরানের প্রতি নিজের সমর্থনের বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রাক্তন পাক পেসারটি। সেই বার্তায় আক্রম লেখেন, আপনি লক্ষ লক্ষ মানুষের কণ্ঠস্বর। কাজেই কোনও অবস্থাতেই ভেঙে পড়বেন না অধিনায়ক। মানসিকভাবে আপনি শক্ত থাকুন।

আক্রমের পাশাপাশি একইভাবে ইমরানের প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন আর এক প্রাক্তন পাক পেসার ওয়াকার ইউনুস। ইমরানের উদ্দেশে ওয়াকার লেখেন, অধিনায়ক আমি সবসময়ই আপনার পাশে আছি। দেশবাসীর উদ্দেশে ওয়াকারের বার্তা, আসুন আমরা সবাই মিলে আমাদের দেশের স্বাধীনতার পাশাপাশি আমাদের প্রিয় নেতাকেও রক্ষা করি।

উল্লেখ্য, ১৯৯২ সালে পাকিস্তান বিশ্বকাপ জয় করে ইমরান খানের অধিনায়কত্বে। সেই দলে পাক বোলিং বিভাগের অন্যতম সেরা অস্ত্রই ছিলেন ওয়াসিম আক্রম। এবং ইমরানের অধিনায়কত্বেই আক্রম তাঁর আন্তর্জাতিক ক্রিকেট জীবন শুরু করেছিলেন পাক জার্সি গায়ে দিয়ে।

আরও জানতে পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে প্রথম সেমিফাইনালে দুই মিলানের যুদ্ধে জয়ী ইন্টার মিলান

আক্রম-ওয়াকারদের মতো ইমরানের প্রতি নিজের সমর্থন জানিয়েছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস নামে বিশ্বে খ্যাত পাক পেসার শোয়েব আখতারও। সোশ্যাল মিডিয়ায় শোয়েব লেখেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে যেভাবে গ্রেফতার করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। পাকিস্তানের জন্য ইরমানের অবদান অস্বীকার করা যায় না। ইমরানকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তাতে বিশ্বে পাকিস্তানের সমালোচনা করেছেন অনেকেই। যা পাক নাগরিক হিসেবে আমাদের অত্যন্ত খারাপ লাগে। আমার অনুরোধ, যতটুকু সম্মান ইমরান খানের পাওয়া উচিত, তা যেন তাঁকে দেওয়া হয়। একইভাবে প্রতিবাদ জানিয়েছেন মহম্মদ হাফিজও।

প্রসঙ্গত, গত মঙ্গলবার আল কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার হন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তারপরই উত্তাল হয়ে ওঠে গোটা পাকিস্তান। এখন দেখা যাক প্রাক্তন দেশবাসীর পাশাপাসি প্রাক্তন ক্রিকেটাররা যেভাবে ইমরানের পাশে দাঁড়িয়েছেন তাতে এই মমলা থেকে ইমরান খান মুক্তি পান কি না তা অবশ্য সময়ই বলবে।

ঠাকুর দেখতে বেরিয়ে আর ফেরা হল না, চোরবাগানকাণ্ডে ছেলের সামনেই প্রাণ গেল পানিহাটির কল্পনার

উৎসবের মরশুমে বড় ধাক্কা! পুকুরে বিষ ঢেলে পাঁচ লক্ষ টাকার মাছ নষ্ট, মাথায় হাত মৎস্যচাষিদের

ম্যাগিতে মেশানো হয়েছিল বিষ, তা খেয়েই মৃত্যু ৫ জনের, নয়ডার ঘটনায় নয়া তথ্য, বোনেদের বিরুদ্ধে মামলা

বয়সের ফারাক ৫৯ বছর! ৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১-এর তরুণ

জ্যান্ত অজগরকে দড়ি বানিয়ে স্কিপিং মত্ত যুবকদের, ভাইরাল ভিডিও

ভাগ্নের মুখ থেঁতলে গিয়েছিল, চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত ১৩ বছরের প্রাঞ্জল, শোকে পাথর মামা

সৌদি আরবে ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার, মৃত্যু দুই আধিকারিকের

ভালবেসে বিয়ে করেছিল বোন, মেনে নিতে না পেরে ভয়ঙ্কর ঘটনা ঘটালেন দাদা

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে