চেন্নাইকে হারালেও কোন শর্তে বেঙ্গালুরু প্লে অফে, জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আবহাওয়া খারাপ থাকার কারণে এই ম্যাচ ভেস্তে যেতে পারে। কিন্তু ম্যাচ যদি খেলা হয় ও বেঙ্গালুরু যদি চেন্নাইকে হারিয়ে দেয়, তাহলেও চেন্নাইয়ের প্লে অফে যাওয়ার সম্ভাবনা কঠিন।

কিন্তু কী কারণে বেঙ্গালুরুর প্লে অফে যাওয়ার সম্ভাবনা ক্ষীন। বিশেষজ্ঞদের মতে, এখন বেঙ্গালুরুর পয়েন্ট রয়েছে ১২। বেঙ্গালুরু যদি চেন্নাইকে হারিয়ে দেয়, তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৪। চেন্নাইয়ের এখনই পয়েন্ট রয়েছে ১৪। সেক্ষেত্রে নেট রান রেট বেশি থাকলেই একমাত্র বেঙ্গালুরুর প্লে অফে যাওয়া সম্ভব। কিন্তু কোহলির দলের রান রেট চেন্নাইয়ের থেকে বেশি নয়। বেঙ্গালুরুকে রান রেট বেশি করতে হলে একটি শর্ত পূরণ করতে হবে। চেন্নাইকে শুধু হারালেই চলবে না, বেঙ্গালুরু যদি প্রথমে ব্যাট করে, তাহলে কমপক্ষে ১৮ রানে ধোনির দলকে হারাতে হবে। অন্যদিকে বেঙ্গালুরু যদি পরে ব্যাট করে, তাহলে জয়ের জন্য প্রয়োজনীয় রান ১১ বল বাকি থাকতেই তুলে নিতে হবে। জয়ের জন্য এই শর্ত যদি বেঙ্গালুরু পূরণ করতে না পারে, তাহলে প্লে অফে যাওয়া কঠিন। সেক্ষেত্রে চেন্নাই বেঙ্গালুরুর কাছে হেরেও নেট রানরেটের বিচারে প্লে অফে চলে যাবে।

বেঙ্গালুরু ও চেন্নাই ছাড়া আরও একটি দলের চতুর্থ হয়ে প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই দলটি হল লখনউ সুপার জায়েন্ট। কিন্তু লখনউ সুপার জায়েন্টকে তাদের শেষ ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় মার্জিনে জিততে হবে। শুধু নেট রান রেটকে বেঙ্গালুরুর রান রেটের থেকেও বেশি রাখতে হবে। তাহলেই একমাত্র প্লে অফে যেতে পারবে লখনউ। কিন্তু এটা হওয়ার সম্ভাবনা খুব কম।

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ