গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা: বিফলে গেল আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজের ঝোড়ো শতরান।  বলের পর ব্যাটিংয়েও দাপট দেখিয়ে হেসেখেলেই প্রথম একদিনের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে সাত উইকেটে জিতল টিম ইন্ডিয়া। শনিবার (১৩ জুন) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪.৫ ওভারে ১৯৪ রানেই গুটিয়ে গিয়েছিলেন হাশমাতুল্লাহ শাহিদিরা। জবাবে শুভমন গিলের অধিনায়কোচিত ব্যাটিং ও লোকেশ রাহুলের ঝোড়ো ইনিংসের   সুবাদে ১৩ বল বাকি থাকতেই জয় হাসিল করল ব্লু ব্রিগেড।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হতে পারেনি, খেলাও শুরু হয়নি। শেষ পর্যন্ত বৃষ্টি থামলে ম্যাচ ৫০ ওভারের পরিবর্তে ২৫ ওভার করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। টস জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক শুভমন গিল। ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে আফগানরা। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার ইব্রাহিম জাদরান (১)। তাকে ফিরিয়ে দেন ভারতের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটা গুরনুর ব্রার। পরের ওভারে সেদিকুল্লাহ আটালকে (০) ফিরিয়ে আফগান শিবিরে ধাক্কা দেন আর্শদীপ সিংহ। পঞ্চম ওভারে আর্শদীপের বলেই সাজঘরের পথ ধরেন রহমত শাহ। তিনি করেন আট বলে ৩ রান। ২৬ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ের সম্মুখীন হন আফগানরা। চতুর্থ উইকেটে জুটি বেঁধে রহমানুল্লাহ গুরবাজ ও অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন। দুজনে ঠান্ডা মাথায় ব্যাট করে ৭.৩ ওভারে দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। অষ্টম ওভারে হর্ষ দুবের বলে ১৬ রান নেন।

থিতু হওয়ার পর হাত খুলে মারতে শুরু করেন গুরবাজ। দশম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার বলে ছক্কা হাঁকিয়ে মাত্র ২৫ বলেই নিজের ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। মূলত তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে ১১.২ ওভারে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় আফগানিস্তান। ৫৩ বলে ১০০ রানের পার্টনারশিপ গড়ে দলের ভিত অনেকটা শক্ত করেন দুই ব্যাটার। ১৫তম ওভারে ব্রারের বলে দুই রান নিয়ে নিজের শতরানে পৌঁছে যান গুরবাজ।  ৪৮ বলেই শতরান পূর্ণ করেন। তবে শতরান পূর্ণ করার পরেই নীতীশ রেড্ডির বলের লাইন মিস করে সাজঘরে ফেরেন। আউটের আগে ৫০ বলে করেন আটটি চার ও আটটি ছক্কার সাহায্যে করেন ১০২ রান।

তবে গুরবাজ ফেরার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগানদের ব্যাটিং অর্ডার। পর পর সাজঘরে ফেরেন অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি (২৭), মোহাম্মদ নবি (৯), আজমাতুল্লাহ ওমরজাই (২৬), আল্লা গজনফর (১), রশিদ খান (৯), জিয়াউর রহমান (৪)। স্কোরবোর্ডে মাত্র ২২ রান যোগ হতে না হতেই শেষ পাঁচ উইকেট খোয়ায় আফগানরা।

জয়ের জন্য ১৯৫ রান তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন শুভমন গিল ও রোহিত শর্মা।  আফগান বোলারদের আক্রমণ নির্বিষ করে দ্রুতগতিতে রান তুলতে শুরু করেন। পঞ্চম ওভারে অকারণে তাড়াহুড়ো করতে গিয়ে রান আউট হয়ে ফেরেন রোহিত শর্মা। আউটের আগে ১৬ বলে ১৬ রান করেন তিনি। এরপর শুভমন গিলের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান ঈশান কিশান। ১১.১ ওভারেই ১০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। মারমুখী মেজাজে ব্যাটিং করে ৩৭ রানে অর্ধশতরান পূর্ণ করেন শুভমন। অন্যপ্রান্তে থাকা ঈশান কিশনও যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল তিনিও অর্ধশতরান পেয়ে যাবেন। কিন্তু তা হয়নি। ১৩তম ওভারে রশিদ খানের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। ২২ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলে যান।

সূর্যকুমার যাদবের পরিবর্তে টি টোয়েন্টি দলের অধিনায়ক হওয়া শ্রেয়স আইয়ার এদিন ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি। ১৫ বলে মাত্র ১২ রান করে সাজঘরে ফেরেন। তবে তাতে টিম ইন্ডিয়াকে খুব একটা অসুবিধেয় পড়তে হয়নি। তৃতীয় উইকেটে জুটি বেঁধে শুভমন গিল ও লোকেশ রাহুল হেসেখেলেই বল বাকি থাকতে দলকে জয় এনে দেন। গিল ৬৬ বলে ৮৪ এবং রাহুল ১৯ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন।

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

সকাল থেকেই অ্যাকশন মোডে ইডি, দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সদর দফতরে তল্লাশি

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

পুজোর মুখে সস্তার স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে দেশীয় ব্র্যান্ড Mivi

ফুল-মিষ্টি নয়, দেবতাকে দেওয়া হয় সিগারেট! এই মন্দিরের রীতি শুনলে অবাক হবেন

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী