ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে ফের ধাক্কা, চোটের জন্য ছিটকে গেলেন রিঙ্কু সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলার আগে একের পর এক দুঃসংবাদ ভারতীয় শিবিরে। অলরাউন্ডার নীতীশকুমার রেড্ডির পরে এবার চোটের কারণে ছিটকে গেলেন রিঙ্কু সিংহ। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধেয় বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ‘কোমরে চোটের কারণে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে খেলতে পারবেন না রিঙ্কু সিংহ। তাঁর জায়গায় রমনদীপ সিংহকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর নীতীশ কুমার রেড্ডির পরিবর্তে দলে ডাকা হয়েছে শিবম দুবেকে।’

অনুশীলনে চোটের কারণে আগেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন নীতীশ কুমার রেড্ডি এবং ইডেন ম্যাচে জয়ের নায়ক অভিষেক শর্মা। নীতীশের পেশিতে চোট লেগেছে। অভিষেকের পা মচকে গিয়েছে।  এর পরে ছিটকে গেলেন রিঙ্কু সিংহ। বিসিসিআইয়ের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করার সময় কোমরে চোট পেয়েছে রিঙ্কু সিংহ। বোর্ডের চিকিৎসকেরা তাঁকে দেখছেন। দ্রুতই সুস্থ হয়ে উঠছেন তিনি। তবে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে খেলতে পারবে না’ প্রথম ম্যাচে থাকা তিন ক্রিকেটারের চোটের কারণে ছিটকে যাওয়ায় ভারতীয় দল জোর ধাক্কা খেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

গত বুধবার (২২ জানুয়ারি) ইডেনে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে জয়ী হয়েছিলেন সূর্যকুমার যাদবরা। প্রথমে ব্যাট করতে নেমে আরশদীপ সিংহ ও বরুণ চক্রবর্তীদের দাপটে ১৩২ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে সাত উইকেট হাতে নিয়ে ৪৩ বল বাকি থাকতেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। আর ওই জয়ের প্রধান কাণ্ডারী ছিলেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। সেদিন খুনে মেজাজে ব্যাট করে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি। 

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা! মন্দিরের ছাদ ভেঙে কমপক্ষে মৃত ৫, আটকে একাধিক পুণ্যার্থী

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের