কিউইদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে সম্ভাব্য একাদশে নয়া স্ট্র্যাটেজি টিম ইন্ডিয়ার, বদল হল কোথায়?

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারের ধাক্কা সামলে ভুলভ্রান্তি সরিয়ে নিজেদের গুছিয়ে নিতে চাইছে টিম ইন্ডিয়া। আজ থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামবে ভারত। এই খেলাকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্ততি হিসেবে দেখা হবে। ঘরের মাটিতে হারের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে কিছু বদলের সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাসী কিউইয়ের বিরুদ্ধে দলের গতি ফিরে পেতে মিডল-অর্ডার ফাঁকগুলি পূরণ করতে উদ্যোগী হবে হেড কোচ গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদব।   

অধিনায়ক সূর্যকুমার যাদব নিশ্চিত করেছেন যে ঈশান কিষাণ ৩ নম্বরে ব্যাট করবেন। তিনি বলেন, “ঈশান ৩ নম্বরে ব্যাট করবেন, যেহেতু তিনি আমাদের বিশ্বকাপ দলে আছেন, এবং আমরা তাকে প্রথমে বেছে নিয়েছি, তাই এখন  তাঁর দায়িত্ব এবং খেলার পালা।  তিনি দীর্ঘদিন ধরে ভারতের হয়ে খেলেননি। তিনি ঘরোয়া ক্রিকেটে ভালো ফল করছেন  এবং তিনি এক বা দেড় বছর ধরে ভারতীয় দলের হয়ে খেলেননি। যেহেতু আমরা  তাঁকে বিশ্বকাপ  টিমে বেছে নিয়েছি, তাই আমার মনে হয় তিনি খেলার যোগ্য। যদি ৪ বা ৫ নম্বরের প্রশ্ন থাকত, তাহলে আমরা হয়তো ভিন্নভাবে চিন্তা করতাম, কিন্তু দুর্ভাগ্যবশত তিলক সেখানে নেই, এবং আমি মনে করি ৩ নম্বরে ঈশানই সেরা বাজি।” পেটের  আঘাতের কারণে প্রথম তিনটি ম্যাচ থেকে তিলক ভার্মা ছিটকে যাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা ওপেনিং করতে তৈরি  যা ভারতকে আলাদা শক্তি জোগাবে। ওয়ানডেতে বিশ্রাম নেওয়া হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরাহের প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ।  অন্যদিকে ভারতের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী, যার দুর্দান্ত ফর্মের কারণে কুলদীপ যাদবকে বাদ যেতে পারেন। সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল এবং রিঙ্কু সিং ফিনিশিংয়ের দায়িত্ব পালন করবেন, আর পেস বিভাগে বুমরাহের সঙ্গী হিসেবে থাকবেন আর্শদীপ সিং।  এই খেলা থেকে বাদ যেতে পারেন হর্ষিত রানা। যিনি সদস্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন। 

ভারতের সম্ভাব্য একাদশ:

সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক  পাণ্ড্যে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং।

বালতি-জগ দিয়েও আটকানো যাচ্ছে না বৃষ্টির জল, চুঁচুড়ার সরকারি অফিসে চরম দুর্ভোগ

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর