শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিততে সূর্যদের চাই ১৬২ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: শুরুটা দুর্দান্ত করলেও মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় ভারতের বিরুদ্ধে সিরিজ বাঁচানোর ম্যাচে ঘরের মাটিতে বড় রানের ইনিংস গড়তে পারল না শ্রীলঙ্কা। রবিবার টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান তুলেছেন চারিথ আসলঙ্কারা। ভারতের হয়ে রবি বিষ্ণোই তিনটি এবং হার্দিক পাণ্ড্য ২টি উইকেট নিয়েছেন।

ক্যান্ডিতে এদিন টসে জিতে প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। শুরু থেকেই ঠাণ্ডা মাথায় ব্যাট করতে থাকেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিসাঙ্ক ও কুশল মেন্ডিজ। কিন্তু বর রানের জুটি গড়ার আগেই কুশলকে (১১) সাজঘরে ফেরান আর্শদীপ সিংহ। এর পরে কুশল পেরিরা ও পাথুম নিসাঙ্ক ভারতীয় বোলারদের আক্রমণ সামাল দিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দুজনে ৫৪ রান যোগ করেন। দশম ওভারে নিসাঙ্ককে () ফিরিয়ে জুটি ভেঙে দলকে ব্রেক থ্রু এনে দেন রবি বিষ্ণোই। ২৪ বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন নিসাঙ্ক। তৃতীয় উইকেটে কামিন্দু মেন্ডিস ও কুশল পেরেরা দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন। দুজনে ৩৪ বলে ৫০ রান যোগ করে দলকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান।

১৬তম ওভারে বল করতে এসে লঙ্কা শিবিরে জোড়া আঘাত হানেন হার্দিক পাণ্ড্য। প্রথম বলে কামিন্দুকে (২৬) এবং শেষ বলে কুশলকে (৫৩)ফিরিয়ে দেন। সেই ধাক্কাতেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার মিডল অর্ডার। পরের ওভারে রবি বিষ্ণোইয়ের বলে পর পর ফিরে যান দাসুন শনাকা (০) ও ওয়ানিন্দু হাসরঙ্গা (০)। মাত্র এক রানে তিন উইকেট খুঁইয়ে কার্যত ভূমিশয্যা নেয় লঙ্কা শিবির। ১৯তম ওভারে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসলঙ্কাকে (১৪) সাজঘরে ফেরত পাঠান আর্শদীপ  সিংহ। শেষ ওভারে ফের জোড়া দাক্কা দেন অক্ষর পটেল। ফিরিয়ে দেন মাহেশ তিকশানা (২) ও রমেশ মেন্ডিসকে (১২)।

 

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন