ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গড়লেন সোনল দিনুশা

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীলঙ্কার তরুণ ব্যাটসম্যান সোনল দিনুশা ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন। দুই ম্যাচের টেস্ট সিরিজের চারটি ইনিংসেই ৫০-এর বেশি রান করে দিনুশা ইতিহাস গড়েছেন। দিনুশার ব্যাটিং দেখে মুগ্ধ ভারতীয় ক্রিকেট মহলও। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করে তাঁকে শচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করেছেন।

সিরিজের প্রথম টেস্টে গলে দিনুশার ব্যাট থেকে এসেছিল ১০০ ও ৮৪ রান। এরপর কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ফের দুর্দান্ত ব্যাটিং করে তিনি করেন ১০৩ রান। আর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করে পূর্ণ করেন টানা চারটি ম্যাচে ৫০-এর বেশি রান করেন।  সোনল দিনুশা হলেন প্রথম শ্রীলঙ্কান ব্যাটসম্যান যিনি ভারতের বিপক্ষে নিজের প্রথম চারটি টেস্ট ইনিংসের প্রতিটিতেই ৫০ বা তার বেশি রান করেছেন। এই ধারাবাহিকতা তার পারফরম্যান্সকে আরও বিশেষ করে তুলেছে। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে টানা চারটি ইনিংসে অর্ধশতরান বা তার বেশি রান করা যেকোনো ব্যাটসম্যানের জন্য একটি বড় অর্জন। 

আরও পড়ুন: যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

ভারতের বিপক্ষে নিজেদের প্রথম চারটি টেস্ট ইনিংসে ৫০-এর বেশি রান করেছেন এমন ব্যাটসম্যানদের তালিকায় ডগলাস জার্ডিন, এভারটন উইকস, ক্লাইড ওয়ালকট এবং কেন ব্যারিংটনের মতো কিংবদন্তিরাও রয়েছেন। উল্লেখ্য, জার্ডিন এবং উইকসও ভারতের বিপক্ষে তাদের প্রথম পাঁচটি টেস্ট ইনিংসে ৫০-এর বেশি রান করেছিলেন। উইকস এমনকি টানা চারটি সেঞ্চুরি করার পর তার পঞ্চম ইনিংসে ৯০ রানও করেছিলেন।

ভারতের বিরুদ্ধে প্রথম চারটি টেস্ট ইনিংসে ৫০-এর বেশি রান করেছেন যারা- 

ডগলাস জার্ডিন (ইংল্যান্ড, ১৯৩২-১৯৩৪),

এভারটন উইকস (ওয়েস্ট ইন্ডিজ, ১৯৪৮)

ক্লাইড ওয়ালকট (ওয়েস্ট ইন্ডিজ, ১৯৪৮)

কেন ব্যারিংটন (ইংল্যান্ড, ১৯৫৯)

সোনল দিনুশা (শ্রীলঙ্কা, ২০২৬)

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

দীপাবলিতে ভাগ্যবদল! শুক্রের অবস্থান বদলে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

১৯ থেকে ২৫ অক্টোবর: কোন রাশির জাতকদের কেমন সময় কাটবে?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

রুপোর সাজ থেকে সাবেকি ঐতিহ্য, কটকের চোখ ধাঁধানো দুর্গাপুজোর হদিশ রইল

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ