পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট সিরিজে ব্যাট হাতে একের পর এক চমক দেখাচ্ছেন শ্রীলঙ্কার তরুণ ব্যাটার সোনাল দিনুশা। গল টেস্টের পর এবার কলম্বো টেস্টেও শতরান করে বিরল এক রেকর্ডের মালিক হলেন তিনি। ভারতের বিরুদ্ধে নিজের প্রথম দুই টেস্টেই শতরান করার নজির গড়ে তিনি জায়গা করে নিয়েছেন ক্রিকেটের এক বিশেষ তালিকায়।

দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ গলে দিনুশা  প্রথম ইনিংসে ১০০ রান করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৮৪ রান করেছিলেন। এরপর কলম্বো টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে ১০৩ রানের ইনিংস খেলেন তিনি। অর্থাৎ ভারতের বিরুদ্ধে নিজের প্রথম দুই টেস্টেই তাঁর ব্যাট থেকে এসেছে একটি করে শতরান। এই পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে আরও বড় নজির গড়েছেন ২৫ বছর বয়সি এই ব্যাটার। ভারতের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম তিনটি টেস্ট ইনিংসের মধ্যে অন্তত দুটিতে শতরান করা ব্যাটারদের বিরল তালিকায় তিনি নাম লিখিয়েছেন। বিশ্বের অষ্টম ব্যাটসম্যান হিসেবে ভারতের বিপক্ষে নিজের প্রথম দুটি টেস্ট ম্যাচে দুটি সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন। দিনুশার আগে ২০০৯ সালে নিউজিল্যান্ডের জেসি রাইডার এই কীর্তি স্থাপন করেছিলেন। এর অর্থ হলো, ১৫ বছর পর কোনো ব্যাটসম্যান ভারতের বিপক্ষে নিজের প্রথম দুটি টেস্ট ম্যাচে পরপর দুটি সেঞ্চুরি করলেন।

ভারতের বিরুদ্ধে নিজের প্রথম দুটি টেস্ট ম্যাচে দুটি সেঞ্চুরি করার কৃতিত্বটি সর্বপ্রথম অর্জন করেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান এভারটন উইকস (১৯৪৮)। ওয়েস্ট ইন্ডিজেরই স্যার গারফিল্ড সোবার্স ১৯৫৮ সালে এই কীর্তির পুনরাবৃত্তি করেন। তারপর পাকিস্তানের জহির আব্বাস (১৯৭৮) এবং শ্রীলঙ্কার দলীপ মেন্ডিস (১৯৮২) ভারতের বিরুদ্ধে তাদের প্রথম দুটি টেস্ট সিরিজে এই কীর্তি অর্জন করেন।  

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা