পাকিস্তানের ‘হাইব্রিড মডেল’ –এ ভারতের সায় নেই

Share:

নিজস্ব প্রতিনিধি:  আসন্ন এশিয়া কাপ ক্রিকেট নিয়ে পিসিবি-র হাইব্রিড মডেল’ –এ খেলতে রাজি নয় ভারত। পিসিবি প্রস্তাব দিয়েছিল পাকিস্তান-সহ আর একটি নিরপেক্ষ দেশে এশিয়া কাপ ক্রিকেটের আয়োজন করার। ওই নিরেপক্ষ দেশে ভারত তার প্রতিটি ম্যাচ খেলবে। কিন্তু ভারত এই প্রস্তাবে সায় দেয়নি। বিসিসিআই-এর পক্ষ থেকে নাকি জানিয়ে দেওয়া হয়েছে কোনও নিরেপক্ষ দেশে এশিয়া কাপে হলে ভারত তাতে অংশ নেবে।

সংবাদসংস্থা সূত্রে খবর, বিসিসিআই কর্তা জয় শাহ পাকিস্তান বাদে বাকি যে দেশগুলি আছে যেমন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান তাদের প্রত্যেকের কাছে ভারতের অবস্থান স্পষ্ট করে তুলে ধরেছেন।

আরও জানতে পড়ুন: থাইল্যান্ডকে গোলের মালা পরিয়ে এশিয়া কাপ হকির শেষ চারে ভারত

এশিয়া কাপে ভারত অংশ নেবে কি না তাই নিয়ে গত রবিবার আহমেদাবাদে তিন সদস্যের একটি বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জয় শাহ। তিনি একদিকে যেমন বিসিসিআই-এর কর্তা, অন্য দিকে এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতিও বটে। পাকিস্তানে আয়োজিত আসন্ন কাপে ভারত পাকাপাকিভাবে অংশ নেবে না তা আগেই পরিষ্কার করে দিয়েছিল। এরপর পিসিবি-র পক্ষ থেকে নাজম শেঠি ভারতকে এশিয়া কাপে হাইব্রিড মডেল’ –এর মাধ্যমে খেলার প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাবেও ভারত সম্মত না হওয়ার ফলে ফের এশিয়া কাপ নিয়ে জটিল অবস্থার সৃষ্টি হল।

উল্লেখ্য, এশিয়া নিরপেক্ষ দেশে হবে কি না তার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কার্যনির্বাহী বোর্ড। আর সেই সভার আয়োজন করে সব দেশকে আহ্বান জানানোর দায়িত্ব এসিসির প্রেসিডেন্ট জয় শাহর। এবার যেহেতু ভারত পাকিস্তানে না খেলার সিদ্ধান্ত নিয়েছে কাজেই এ নিয়ে যে জটিল অবস্থার সৃষ্টি হয়েছে তা দূর করতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে  এসিসি- বোর্ডের সদস্যদের। এখন দেখার সেই বোর্ডের সভায় কি চূড়ান্ত সিদ্ধান্ত হয়। কেননা এই সভার উপরই ভাগ্য নির্ধারণ করছে আসন্ন এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের।

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব