ভেস্তে যেতে পারে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-২০ ম্যাচ, জেনে নিন কেন

যার ফলে সিরিজ পকেটে পুরে নেওয়ার জন্য আরও অপেক্ষা করতে হবে ভারতকে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বৃহস্পতিবারই তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করেছে ভারত-শ্রীলঙ্কা। লখনউতে প্রথম ম্যাচে লঙ্কানদের হেলায় উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। ৬২ রানে জয় তুলে নিয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। শনিবাসরীয় সন্ধ্যায় কুড়ি-বিশের সিরিজের দ্বিতীয় ম্যাচে ধর্মশালায় মুখোমুখি হতে চলেছে দু’দল। কিন্তু বেশ কয়েক ঘণ্টা আগেই এই ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা শুরু হয়েছে। যার ফলে সিরিজ পকেটে পুরে নেওয়ার জন্য আরও অপেক্ষা করতে হবে ভারতকে। 

কিন্তু ঠিক কী কারণে ভেস্তে যেতে পারে শনিবারের ম্যাচ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকল ক্রিকেট প্রেমীদের মনে। ম্যাচ না হওয়ার আসল কারণ হতে পারে বৃষ্টি। হ্যাঁ, বরুণ দেবের দাপটেই বন্ধ হয়ে যেতে পারে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-২০ ম্যাচ।  আবহাওয়া দফতরের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, শনিবার সন্ধ্যায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। বলতে গেলে প্রায় ৯০ শতাংশ বৃষ্টি হতে পারে। যার এই বৃষ্টি সহজে থামবে না। ঘণ্টা খানেকের বেশি সময় ধরেই চলতে পারে বলে জানা গিয়েছে। আর এমনটা হলে খেলা শুরু হওয়া বেশ সমস্যার বিষয়।

অন্যদিক, ধারে-ভারে সবদিক থেকেই শ্রীলঙ্কার থেকে এগিয়ে রয়েছে ভারত। এই সিরিজে দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহরা। যার ফলে দল আরও শক্তিশালী হয়ে উঠেছে। ব্যাটিং বিভাগে ঝড় তোলার জন্য প্রস্তুত ইশান কিষান, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, বিরাট কোহলিরা। বল হাতে আগুন ঝরাতে পারেন হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার ও বুমরাহ, চাহালরা।

বিশ্বের নতুন মানচিত্র আনল রাষ্ট্রসঙ্ঘ, পক্ষে ভোট দিল ১৬৪টি দেশ, বিপক্ষে আমেরিকা

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

শিক্ষক দিবসে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি

ফরাক্কার ধসের ৪৮ ঘণ্টা পরও ব্যাহত রেল পরিষেবা, চরম ভোগান্তিতে যাত্রীরা

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ এখনও প্রায় ৫,০৮৩ জন 

নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, জীবিতদের সন্ধানে এখনও চলছে তল্লাশি

নেপালে হড়পাবানে ধ্বংসস্তূপের নীচ থেকে ৫ বছরের শিশুসহ উদ্ধার আরও ৩ ভারতীয়

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে