আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে IN শ্রেয়স, OUT সরফরাজ!

ইন্দ্রজি‍ৎ রায়: আগামী মাসেই  ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন থেকে। কারা টিম ইন্ডিয়ার জার্সি গায়ে লন্ডনের বিমানে উঠবে তা নিয়ে জোর জল্পনা চলছে। রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নেওয়ায় তাদের বিকল্প হিসাবে কারা ভারতীয় দলে ঠাঁই পাবেন তা নিয়েও জোর চর্চা চলছে। সেই চর্চার মধ্যেই  ভারতীয় দল বেছে নিয়েছেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যো‍ৎ সিং সিধু।  তাঁর ওষিত দলে যেমন প্রত্যাবর্তন হয়েছে শ্রেয়স আইয়ার ও করুন নায়ারের, তেমনই হতাশাজনকভাবে বাদ পড়েছেন ব্যাটার সরফরাজ খান।

সিধুর নির্বাচিত দলে জায়গা পেয়েছেন শ্রেয়স আইয়ার, যিনি চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন। মাঝের সারির ব্যাটিং শক্তিশালী করতে শ্রেয়সের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। অন্যদিকে, সবাইকে চমকে দিয়ে এসেছে করুন নায়ারের নাম। তিনি রঞ্জি ট্রফিতে ৮৬৩ রান করে এবং আইপিএলে ভাল  পারফর্ম করে আবার আলোচনায় এসেছেন।

কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সরফরাজ খানের বাদ পড়া। অস্ট্রেলিয়া সফরে ভাল পারফর্ম করার পরও তিনি সিধুর দলে জায়গা পাননি। শোনা যাচ্ছে, চোট ও ফিটনেস সমস্যা তার বাদ পড়ার অন্যতম কারণ।

সিধুর যুক্তি

দল বাছতে গিয়ে সিধু যুক্তি দেখিয়েছেন, ‘শ্রেয়স আইয়ার ইংল্যান্ডের কঠিন কন্ডিশনে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। অন্যদিকে করুণের টেস্টে ত্রিপল সেঞ্চুরি ও বর্তমান ফর্ম তাঁকে এই দলে ফিরিয়ে আনার বড় কারণ।’ সরফরাজকে না রাখায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ মনে করছেন সিধু তরুণ ও ফিট খেলোয়াড়দের সুযোগ দিতে চাইছেন।

ফ্যানদের প্রতিক্রিয়া

সিধুর দল নিয়ে সমর্থকদের মধ্যে চলছে তুমুল আলোচনা। এক ভক্ত লিখেছেন, ‘শ্রেয়স ফিরছেন সেটা দারুণ ব্যাপার, কিন্তু সরফরাজের জন্য মন খারাপ।’ আবার কেউ লিখেছেন, ‘করুণের ফর্ম যেমন, তাতে  সুযোগ প্রাপ্যই ছিল।’ BCCI-র পক্ষ থেকে খুব শিগগিরই ঘোষণা হবে চূড়ান্ত ভারতীয় দল। সিধুর বাছাই আদৌ কতটা বাস্তবায়িত হবে, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Published by:

Share Link:

More Releted News:

জলে গেল রিকেলটনের সেঞ্চুরি, হেড-ক্লাসেনের দাপটে মুম্বইকে ৬ উইকেটে হারাল হায়দরাবাদ

রিকেলটনের বিধ্বংসী শতরানের দৌলতে হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল মুম্বই

ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে ইউনূস সরকারকে বিঁধলেন সাকিব

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

নিয়ম ভেঙে সাজঘরে ধূমপান! বিতর্কে রিয়ান পরাগ, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক

​এক ম্যাচেই ৯ গোলের রেকর্ড, বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে পিএসজি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ