ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের চরম ব্যর্থ বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। অভিষেক শর্মা-ঈশান কিশন-তিলক বর্মা-ওয়াশিংটন সুন্দররাও দলের প্রয়োজনে জ্বলে উঠতে ব্যর্থ হলেন। তবে অধিনায়ক শ্রেয়স আইয়ারের ঝোড়ো ও অনবদ্য অপরাজিত ৮০ রানের দৌলতে চতুর্থ টি টোয়েন্টিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেট হারিয়ে ১৫৮ রান তুলল ভারত। ইংল্যান্ডের হয়ে জোফ্রা আর্চার ও জশ টঙ দুটি করে উইকেট নিয়েছেন।

বৃহস্পতিবার ব্রিস্টল কাউন্টি ময়দানে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথম দুই ম্যাচে চরম ব্যর্থ হওয়া সত্বেও দলে জায়গা পেয়েছিলেন বিস্ময় বালক। এদিনের ম্যাচে নিজের জাত চেনাবেন বলে অনেকেই আশা করেছিলেন। কিন্তু সেই গুড়ে বালি। ১০ বলে মাত্র ১৫ রান করে জোফ্রা আর্চারের বলে ফিরে যান। তিনে নামা ঈশান কিশনও চরম নিরাশ করেন। তিনি করেন মাত্র চার রান। প্রথম দিকে মনে হচ্ছিল বড় ইনিংস খেলবেন অভিষেক। কিন্তু তিনিও আদিল রশিদের বলে তাঁর হাতে ক্যাচ দিয়ে ফেরেন। করেন মাত্র ১৬ রান। ৪৮ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। ৭ ওভারে ৫০ রানের গণ্ডি পেরোয়।

চতুর্থ উইকেটে শিবম দুবের সঙ্গে জুটি বেঁধে দলকে টেনে নিয়ে যেতে থাকেন। ৪১ বলে দুজনে ৫০ রানের পার্টনারশিপ গড়েন। ১৩.৪ ওভারে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। ১৪তম ওভারে আক্রমণে এসে শিবমকে (২২) সাজঘরের পথ দেখিয়ে ৫৩ রানের পার্টনারশিপ ভাঙেন উইল জ্যাকস। প্রথম দিকে খানিকটা রক্ষণাত্মক খোলসে থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হাত খুলে মারতে শুরু করেন শ্রেয়স। মারমুখী মেজাজে ব্যাট করে ইংলিশ বোলারদের মনোবল ভাঙার চেষ্টা চালান। তিন ছক্কা ও তিনটি ছয়ের সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ৬ নম্বরে নামা তিলক বর্মা ৮ বলে ১১ রান করে জশ টঙের শিকার হয়ে সাজঘরে ফিরতেই দলকে টেনে তোলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শ্রেয়স। শেষ পর্যন্ত তাঁর ৪৮ বলে অপরাজিত ৮০ রানের দৌলতেই সাত উইকেট হারিয়ে ১৫৮ তুলতে সক্ষম হয় টিম ইন্ডিয়া।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক