লর্ডসে শতরান রাহুলের, ছুঁলেন বেঙ্গসরকারের রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: সৌরভ গঙ্গোপাধ্যায়-রাহুল দ্রাবিড়দের মতো কিংবদন্তী ভারতীয় ব্যাটাররা যা করতে পারেননি, তাই করে দেখালেন লোকেশ রাহুল। শনিবার (১২ জুলাই) ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির পরেই শতরান করে ইতিহাস গড়লেন ভারতের প্রতিভাবান ব্যাটার। দিলীপ বেঙ্গসরকারের পরে দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসাবে লর্ডসে টেস্ট ক্রিকেটে দুটি শতরান করলেন রাহুল। যদিও শতরানের পরেই শোয়েব বশিরের বলে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি

লর্ডসে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৩৮৭ রানে। ব্যাট করতে নেমে শুক্রবার দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল তিন উইকেট হারিয়ে ১৪৫। ক্রিজে ছিলেন দুই ব্যাটার লোকেশ রাহুল ও ঋষভ পন্থ। এদিন তৃতীয় দিনের শুরু থেকেই দুই ব্যাটার দেখেশুনে খেলতে থাকেন। তাদের লক্ষ্যই প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান পেরিয়ে লিড নেওয়া। ইংরেজ বোলারদের ছন্দ নষ্ট করার চেষ্টা চালান। তাতে সফলও হন। ইংরেজ অধিনায়ক বেন

স্টোকসকে পুল করে ছয় মেরে অর্ধশতরানে পৌঁছন পন্থ। পরে শোয়েব বশিরের বলে ছক্কা হাঁকিয়ে ভেঙে দেন ক্যারিবীয় কিংবদন্তি ভিভ রিচার্ডসের রেকর্ড। দুই ব্যাটারের চওড়া ব্যাটে শক্ত ভিতের উপরেই দাঁড়ায় ভারতের ইনিংস। তবে অহেতুক রান নেওয়ার ঝুঁকি নিতে গিয়ে খেসারত দেন পন্থ।  স্টোকসের থ্রোয়ে রান আউট হয়ে ফেরেন। ভারতের উইকেটরক্ষক-ব্যাটার আউটের আগে করেন ৭৪ রান।

এর পর পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান রাহুল ও রবীন্দ্র জাদেজা। ইংরেজ বোলারদের আক্রমণকে নির্বিষ করে শতরানের দিকে এগোতে থাকেন রাহুল। মধ্যাহ্নভোজের বিরতির সময়ে টিম ইন্ডিয়ার রান ছিল চার উইকেট হারিয়ে ২৪৮। ৯৮ রানে অপরাজিত ছিলেন রাহুল। মধ্যাহ্নভোজের বিরতির পরেই শতরান পূর্ণ করেন ভারতের প্রতিভাবান ব্যাটার। সেই সঙ্গে এক মাইলফলকও স্পর্শ করেন। লর্ডসে এতদিন ভারতীয় ব্যাটার হিসাবে টেস্টে দুটি শতরানের রেকর্ড ছিল দিলীপ বেঙ্গসরকারের। এদিন নিজের দশম শতরানের সঙ্গে সঙ্গে ছুঁয়ে ফেললেন বেঙ্গসরকারকে। যদিও শতরান করেই ফিরতে হল রাহুলকে। বশিরের বলে প্রথম স্লিপে থাকা ব্রুকের তালুবন্দি হয়ে ফেরেন শতরানকারী ব্যাটার।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য