ওয়াংখেড়েতে টস জিতলেন ইংল্যান্ড অধিনায়ক, প্রথমে কারা ব্যাট করবে?

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অপেক্ষার প্রহর গোনার পালা শেষ। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। টস জিতে সূর্য যাদবদের প্রথমে ব্যাট করতে পাঠিয়েছেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড ও ভারত মোট পাঁচ বার মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে তিন বার ও ইংল্যান্ড ২ বার। যদিও এই টুর্নামেন্টে কোনও দল টানা দুটি ম্যাচ জিততে পারেনি। সার্বিকভাবে টি-টোয়েন্টিতে মুখোমুখি সাক্ষা‍ৎকারে হ্যারি ব্রুকদের চেযে অনেকটাই এগিয়ে সূর্যকুমার যাদবরা। ২৯ বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে ভারত জয় পেযেছে ১৭ ম্যাচে। ইংল্যান্ড জিতেছে ১২ বার।

হাই-ভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডের প্রথম একাদশে একটিই বদল করা হয়েছে। আগের ম্যাচে খেলেছিলেন স্পিনার রেহান আহমেদ। তাঁকে বসিয়ে পেসার জেমি ওভারটনকে নেওয়া হয়েছে। ভারত অবশ্য প্রথম একাদশে কোনও বদল আনেনি। ইডেন গার্ডেন্সে সুপার এইটের শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে যে দল খেলেছিল, সেই দলই অপরিবর্তিত রাখা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে ভারত ও ইংল্যান্ডের হয়ে মহাযুদ্ধে কোন ১১ জন মাঠে নেমেছেন।

ভারতের প্রথম একাদশঅভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিশন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, যশপ্রীত বুমরাহ, র্শদীপ সিংহ বরুণ চক্রবর্তী। 

ইংল্যান্ডের প্রথম একাদশফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক, জেকব বেথেল, টম ব্যান্টন, স্যাম কারেন, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, আদিল রশিদ ও জোফ্রা আর্চার। 

 

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

এক ধাক্কায় ৪,৪০০ টাকা সস্তা হল রুপো, সোনার দামেও স্বস্তি! জানুন আজকের লেটেস্ট রেট

কালীঘাটে কুণাল ঘোষকে ‘ডিম থেরাপি’, গ্রেফতার ২

ফেসবুকে সৌরভের বিরুদ্ধে ভুয়ো পোস্ট, ঠাকুরপুকুর থানায় অভিযোগ ‘দাদা’র

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

খেলা শেষ হতেই ইরানকে আমেরিকা ছাড়ার নির্দেশ, ক্ষোভ উগরে যা বললেন কোচ

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট

প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে

২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী