টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে সূর্যদের ব্যাট করতে পাঠালেন নিউজিল্যান্ডের অধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বুধবার নাগপুরে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত।  নাগপুরে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। অর্থাৎ প্রথমে ব্যাট করবেন সূর্যকুমার যাদবরা।  কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১-২ ব্যবধানে শোচনীয় পরাজয়ের পর এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে ভারত। অন্য দিকে সিরিজ জিতে জয়ের ধারা বজায় রাখতে চাইবে কিউইরাও। কারণ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ। সিরিজে অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্মের উপর নজর থাকবে, যিনি ২০২৫ সালে বড় ইনিংস খেলতে পারেননি। এছাড়াও, ভারতের হয়ে ৩ নম্বরে ব্যাট করতে আসা ইশান কিষাণও আলোচনায় থাকবেন।

হার-জিত নিয়ে নাগপুর স্টেডিয়ামের পরিসংখ্যান… 

এই নাগপুর স্টেডিয়ামে  এখন পর্যন্ত এখানে মোট ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে। এই মাঠে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ২০০৯ সালে অনুষ্ঠিত হয়েছিল। শেষ ম্যাচটি ২০২২ সালে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে হয়েছিল, যেখানে ভারত ৬ উইকেটে জিতেছিল। টিম ইন্ডিয়া এই মাঠে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে তিনটিতে জিতেছে  এবং দুটিতে হেরেছে।  নিউজিল্যান্ড  এই মাঠে একটি ম্যাচ খেলে জিতেছে। ২০১৬ সালে এই মাঠে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে একটি ম্যাচ খেলা হয়েছিল। এই ম্যাচে কিউইরা ভারতকে ৪৭ রানে পরাজিত করেছিল। 

ভারতের দল

সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, হার্দিক  পাণ্ডে, শিবম দুবে, রিংকু সিং, ইশান কিশান, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রভার সিং, অরদীপ সিং

নিউজিল্যান্ডের দল 

টিম রবিনসন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ইশ সোধি, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, ক্রিসুল জ্যাকবস, ক্রিসমাস। 

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

চাকরিতে পদোন্নতি, বাড়বে বেতন! বুধ-মঙ্গলের বিশেষ যোগে ভাগ্য খুলবে চার রাশির জাতকদের

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

মাসে ১০০০ করে জমিয়ে ২০ বছরে ১০ লক্ষের বেশি টাকার মালিক, কোন বিনিয়োগে এমন লাভ?

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

২২ দিনেই সিংহাসনের মালিকানা বদল, শুভমনকে হটিয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ব্রুক

ভালুক-আঁচড়ে রক্তাক্ত শেয়ারবাজার, লক্ষ্মীবারেই প্রায় সাড়ে ৩ লক্ষ কোটি লোকসান লগ্নিকারীদের

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য