অপেক্ষার অবসান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০-তে শিকে ছিঁড়ল বৈভবের

Share:

নিজস্ব প্রতিনিধি:  অবশেষের প্রতীক্ষার অবসান। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে দলে জায়গা পেয়েছে ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। ঈশান কিশান চোট পাওয়ার কারণে খুলে গিয়েছে বৈভবের ভাগ্যের দরজা। ক্রাইস্টচার্চেই প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। শনিবার (২৪ অক্টোবর) জেতার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন শ্রেয়সরা। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। এই ম্যাচ জিতলে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে ভারত।  

কুঁচকির চোটের জন্য ঈশান এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। শনিবারের (২৪ অক্টোবর) ম্যাচ ভারতের জন্য বিশেষ। এটি ভারতের ৩০০তম টি-টোয়েন্টি ম্যাচ। ৩০৪টি ম্যাচ জিতে পাকিস্তান প্রথম স্থানে রয়েছে। এছাড়াও, ভারত এই ম্যাচটি জিতলে ২০০টি টি-টোয়েন্টি ম্যাচ জেতা প্রথম দেশ হয়ে উঠবে। পরিসংখ্যান বলছে, ২০১ থেকে ২৯৯ – এই পর্বের টি-২০ ম্যাচের আশি শতাংশই  ভারত জিতেছে ।

আরও পড়ুন: ঈশান ছিটকে যেতেই কপাল খুলবে বৈভবের? নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ 

ভারতের প্রথম একাদশ: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, নমন ধীর, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, প্রিন্স যাদব।

নিউজিল্যান্ডের প্রথম একাদশ: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, টিম সাইফার্ট (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, বেভন জ্যাকবস, মাইকেল ব্রাসওয়েল, নাথান স্মিথ, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন।  

 

AI দিয়ে ভুয়ো আইডি বানিয়ে পুলিশের উপরই দাদাগিরি! গ্রেফতার অভিযুক্ত

প্রশিক্ষণের মাঝেই বিপত্তি! মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষে নিহত ৪ পাইলট

পুরভোটে কারা লড়বেন? প্রার্থীতালিকা চূড়ান্ত করতে দিল্লি সফরে শমীক

সন্ধের জলখাবারের জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন এগ মাঞ্চুরিয়ান, দেখে নিন রেসিপি

যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি মৃত্যুমিছিল! ইজরায়েলের হামলায় নিহত ১,৪০০-র বেশি ফিলিস্তিনি

সকালে হাঁটতে বেরনোই কাল হল! ‘MLA’ স্টিকার লাগানো মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল তরুণের

বাড়িতে বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় পনির ঘোটালা, রইল রেসিপি

চাপড়ায় বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত

জম্ম-কাশ্মীরে ফের নাশকতার ছক? পুঞ্চ থেকে উদ্ধার IED ভর্তি ৭টি কন্টেনার

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

অপেক্ষার অবসান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০-তে শিকে ছিঁড়ল বৈভবের

‘হনুমান অংশ’ ও ‘বর্ডার ২’-কে পিছনে ফেলে দুরন্ত গতিতে এগোচ্ছে রজনীকান্তের ‘Jailer 2’

অরুণাচলের টাকসিং-এর দুটি এলাকা সংবেদনশীল অবস্থায় রয়েছে, জানাল প্রতিরক্ষা মন্ত্রক