একা কুম্ভ হয়ে লড়লেন শুধু ঈশান, পাকিস্তানকে ১৭৬ রানের লক্ষ্য দিল সূর্য বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: কলম্বোতে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। এদিন টসের পর করমর্দন এড়িয়ে যান ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।  খেলার শুরুতেই বড় ধাক্কা খায় ভারত। খাতা না খুলেই আউট হয়ে যান সদ্য সুস্থ হয়ে টিমে ফেরা অভিষেক শর্মা। তবে তাতে ভারতের খুব একটা ক্ষতি হয়েছে এমনটা নয়। অভিষেকের আউট হওয়ার পরেই ২২ গজের ময়দানে ঝড় তোলেন ঈশান কিশন। তার ব্যাটিং দাপটে তরমুজ হয়ে যায় পাকিস্তানের বোলাররা। হাইভোল্টেজ এই ম্যাচে পাকিস্তানকে ভারত টার্গেট দিয়েছে ১৭৬ রানের।  ৭ উকেকেট হারিয়ে ভারত করেছে ১৭৫ রান । 

অভিষেক শর্মা শূন্য রানে আউট হওয়ার পর ম্যাচের হাল ধরেন ঈশান কিষান। অভিষেক শর্মাকে আউট করেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘা। ম্যাচের একদিন আগে তিনি বলেছিলেন অভিষেক শর্মা ম্যাচে খেলুক এটা তিনি চান। শূন্য রানে আউট হওয়ার পরেই পাকিস্তান শিবির উচ্ছ্বাসে ফেটে পড়ে। তবে সেই আনন্দ মাটি করে দেয় ঈশান। মাত্র ২৭ বলে অর্ধশতরান করেন তিনি। ৪০ বলে ৭৭ রান করে তাকে সাজ ঘরে ফেরান পাকিস্তানের বোলার শাইম আয়ুব। পাকিস্তানের এই বোলার আউট করেন ভারতের তারকা ব্যাটার তিলক ভর্মাকে। পর পর দুই উইকেট হারায় ভারত । নেমেই বড় রান করতে গিয়ে আউট হন হার্দিক পাণ্ড্যে। তাঁকেও আউট করেন । সাইমের পর পর দু’বলে আউট হলেন তিলক (২৫) এবং হার্দিক (০)। ৩২ রান করে আউট করে আউট হন অধিনায়ক সূর্য কুমার যাদব। ১৭ বলে ২৭ রান করে আউট হন শিবম দুবে। শেষ দু’বলে আউট শিবম-অক্ষর। 

কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে একদিন মুখোমুখি হয় ভারত পাকিস্তান। শুরুটা ভালো শুরু করলেও ইশান আউট হওয়ার পর রান কিছুটা কমে যায়। যদিও পাকিস্তানের পর পর উইকেট ফেলতে না পারলে ভারতের জেতা একটু চাপের হবে। এখন সবটাই নির্ভর করছে ভারতের বোলারদের উপর। তাঁরা যত তাড়াতারি উইকেট শিকার করতে পারে তাহলে ভারতের জন্য জয় সহজ হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চা হলেও এদিন উসমান তারিক সেই ভাবে খেলা দেখাতে পারেনি।  

ভারতের প্রথম একাদশ: অভিষেক শর্মা, ইশান কিশান (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ড্য, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ। পাকিস্তানের প্রথম একাদশ : সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ নওয়াজ, উসমান খান (উইকেটরক্ষক), শাদাব খান, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, আবরার আহমেদ, উসমান তারিক। 

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে