যুব বিশ্বকাপের ফাইনালে যেতে ভারতের চাই ২৪৫ রান

Share:

নিজস্ব প্রতিনিধি: লুহান প্রেটোরিয়াস আর রিচার্ড সেলেটসওয়ানের জোড়া অর্ধশতরানের দৌলতে ভারতকে বড় রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার  অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ৭ উইকেট খুঁইয়ে ২৪৪ রান তুলেছে প্রোটিয়ারা। ভারতের পক্ষে রাজ লিম্বানি ৬০ রানে ৩ উইকেট নিয়েছেন। আর যার উপরে বিশেষ ভরসা করা হয়েছিল সেই মুশির খান বল হাতে চমক দেখাতে পারেননি। ১০ ওভার বল করে ৪৩ রানে ২ উইকেট নিয়েছেন তিনি।

টসে জিতে এদিন প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক উদয় সাহারান। দেখেশুনেই খেলতে শুরু করেন দুই প্রোটিয়া ওপেনার লুহান প্রেটোরিয়াস ও স্টিভ স্টোল্ক। পঞ্চম ওভারে প্রথম দক্ষিণ আফ্রিকা শিবিরে ধাক্কা দেন রাজ লিম্বানি। সাজঘরে ফেরান স্টিভকে (১৪)। এর পর একাই ভারতীয় বোলারদের আক্রমণ সামাল দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন লুহান। শূন্য রানে ডেভিড টিগারকে ফিরিয়ে ফের ধাক্কা দেন লিম্বানি। তার পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান লুহান ও রিচার্ড সেলেটসওয়ানে। ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করেন দুজনে। জুটি বেঁধে ৭২ রান যোগ করেন দুজনে। নিজের অর্ধশতরানও পূর্ণ করেন লুহান। ৩১তম ওভারে বল করতে এসে লুহানকে (৭৪) ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন মুশির খান।

লুহান ফিরে যাওয়ার পর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রিচার্ড। তাঁকে খানিকটা সহযোগিতা করেন অলিভার হোয়াইটহেড ও অধিনায়ক জুয়ান জেমস। ৪০তম ওভারে হোয়াইটহেডকে (২২) ফিরিয়ে দেন মুশির। দেওয়ান মারাইস (৩) খুব একটা সুবিধা করতে পারেননি। ৬৪ রান করে নমন তিওয়ারির বলে সাজঘরে ফেরেন রিচার্ড। যদিও ততক্ষণে দক্ষিণ আফ্রিকা ২০০ রানের গণ্ডি পেরিয়ে গিয়েছে।

রিচার্ড আউট হওয়ার খানিকবাদে রাজ লিম্বানির বলে সাজঘরে ফেরেন প্রোটিয়া অধিনায়ক জুয়ান জেমস (২৪)। ৯ নম্বরে ব্যাট করতে নেমে মারমুখী মেজাজে খেলে দলকে ২৪৪ রানে পৌঁছে দেন ত্রিস্তান লুস। শেষ পর্যন্ত ১২ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্য প্রান্তে রিলে নর্টন ৭ বলে ৭ রানে অপরাজিত থাকেন।

পুজোর সময়ে দিল্লি থাকছেন? ঘুরে আসুন রাজধানীর ৮টি বিখ্যাত মণ্ডপ

গভীর রাতে গুজরাতের ভরুচে ফার্মা সংস্থায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫ শ্রমিক, গুরুতর আহত ৬

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

পার্লার ছাড়াই ত্বকের ডিটক্স! বাড়িতেই বানান এই ৩টি চারকোল মাস্ক

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

পুজোয় রেস্তরাঁয় খেতে যাওয়ার আগে সাবধান! কলকাতার একাধিক জায়গায় হানা খাদ্য সুরক্ষা দফতরের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কেড়ে নেবে চাকরি? রইল নিরাপদ কেরিয়ারের সন্ধান

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪