সূর্য-রিঙ্কুর দুরন্ত বোলিংয়ে অবিশ্বাস্য জয় ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: ভারত ও শ্রীলঙ্কার মধ্যে টি টোয়েন্টি সিরিজের শেষ তথা নিয়ম রক্ষার ম্যাচ গড়াল সুপার ওভারে। আর সুপারে ওভারে চারিথ আসলঙ্কার দলকে হারিয়ে জয়ী হলেন সূর্যকুমার যাদবরা। সেই সঙ্গে শ্রীলঙ্কাকে চুনকাম (হোয়াইট ওয়াশ) করে সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া।

মঙ্গলবার ক্যান্ডিতে প্রথম ব্যাট করে ভারতীয় দল করে ৯ উইকেটে ১৩৭। শুভমন গিল-রিয়ান পরাগ ও ওয়াশিংটন সুন্দর ছাড়া আর কেউ নামের প্রতি সুবিচার করতে পারেননি। জয়ের জন্য চারিথ আসলঙ্কাদের সামনে লক্ষ্য ছিল ১৩৮ রান। ঠাণ্ডা মাথায খেলতে শুরু করেন পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিজ। প্রথম উইকেটে জুটি বেঁধে দুজনে ৫৮ রান তোলেন। নিশাঙ্কা করেন ২৭ বলে ২৬ রান করে ফেরে্বন নিশাঙ্কা। এর পর মেন্ডিসের সঙ্গে জুটি বাঁধেন কুশল পেরেরা। দুজনে সতর্ক হয়ে খেলে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ১৬ তম ওভারে মেন্ডিজকে (৪৩) ফিরিয়ে দেন রবি বিষ্ণোই। আর তার পরেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ।

হাসরঙ্গা (৪ বলে ৩) এবং আসালঙ্কা (শূন্য) পর পর আউট হওয়ায় চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। ১৮তম ওভারে জঘন্য বল করে শ্রীলঙ্কাকে সুবিধাজনক জায়গা পৌঁছে দেন ভারতের খলিল আহমেদ। পাঁচটি ওয়াইড করলেন তিনি। কিন্তু ১৯তম ওভারে বল করতে এসে ভেল্কি দেখালেন রিঙ্কু সিং। একই ওভারে তিনি ফেরান কুশল পেরেরা (৪৬) ও রমেশ মেন্ডিসকে (৩)। শেষ ওভারে পর পর দুই বলে কামিন্দু মেন্ডিস (১) ও মাহেশ তিকশানাকে (০) ফেরান সূর্যকুমার যাদব। নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে শ্রীলঙ্কা।

ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণে সুপার ওভারের সাহায্য নেওয়া হয়। প্রথমে ব্যাট করে তিন বলে ২ উইকেট হারিয়ে ২ রান তোলে শ্রীলঙ্কা। বল হাতে ভেল্কি দেখান ওয়াশিংটন সুন্দর। জেতার জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র তিন রানের। প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এনে দেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।s

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের