শতরান ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজার, তিন শতরানে চালকের আসনে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: লোকেশ রাহুলের পরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান করলেন ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজা। শুক্রবার (৩ অক্টোবর) আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ক্যারিবীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করে টেস্টে জীবনের প্রথম শতরান করলেন তরুণ ভারতীয় ব্যাটার ধ্রুব। আর টেস্টে প্রথম শতরান উ‍ৎসর্গ করলেন কার্গিলে যুদ্ধ করা বাবাকে। তিন শতরানের সুবাদে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর পাঁচ উইকেটে ৪৪৮। ওয়েস্ট ইন্ডিজ়ের থেকে ২৮৬ রানে এগিয়ে শুভমনেরা। অপরাজিত রয়েছেন জাদেজা (১০৪) এবং ওয়াশিংটন সুন্দর (৯)।

গতকাল বৃহস্পতিবার প্রথম দিনের শেষে ভারতের রান ছিল দুই উইকেট হারিয়ে ১২১। ক্রিজে অপরাজিত ছিলেন লোকেশ রাহুল (৫৩) ও অধিনায়ক শুভমন গিল (১৮)।  এদিন দ্বিতীয় দিনের খেলার শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন দুজনে। যদিও রাহুলের চেয়ে খানিকটা আগ্রাসী ছিলেন ভারত অধিনায়ক। তিনি ৯৪ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করে নেন। তবে অর্ধশতরান পূর্ণের পরেই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজের বল রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফেরেন। বল তাঁর ব্যাটের কানায় লেগে স্লিপে ক্যাচ চলে যায়। ভুল করেননি গ্রেভস। তবে শুভমন ফিরলেও অপ্রতিরোধ্য ছিলেন লোকেশ রাহুল। ক্যারিবীয় বোলারদের শাসন করে শতরান তুলে নেন। দীর্ঘ ৩২১১ দিন পর দেশের মাটিতে টেস্ট শতরান করলেন তিনি। যদিও মধ্যাহ্নভোজের বিরতির পর প্রথম ওভারেই ওয়ারিক্যানের বলে ক্যাচ আউট হন রাহুল (১০০)।

যদিও তাতে কোনও সমস্যা হয়নি। কেননা, ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের হাতে চলে গিয়েছে। পঞ্চম উইকেটে জুটি বেঁধে ধ্রুব জুরেল ও অভিজ্ঞ ব্যাটার রবীন্দ্র জাদেজা দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৯৩ বলে ৫০ রান পূর্ণ করেন জুরেল। খানিকবাদে টেস্টে ২৮তম অর্ধশতরান তুলে নেন জাদেজাও। চা পানের বিরতির সময়ে ভারতের রান ছিল ৪ উইকেটে ৩২৬। চা পানের বিরতির পরেই জীবনের প্রথম টেস্ট শতরান পূর্ণ করেন জুরেল। তবে অতিরিক্ত মারমুখি হতে গিয়ে ব্যক্তিগত ১২৫ রানে সাজঘরে ফেরেন ধ্রুব। এর পর জুটি বাদেন জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। খানিকবাদে শতরানে পৌঁছে যান জাদেজাও। ১৬৮ বলে টেস্ট ক্রিকেটে ষষ্ঠতম শতরান করলেন ভারতের অভিজ্ঞ ব্যাটার। তিন ব্যাটারের শতরানের দৌলতে প্রথম টেস্টে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

পুজোর মুখে সস্তার স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে দেশীয় ব্র্যান্ড Mivi

ফুল-মিষ্টি নয়, দেবতাকে দেওয়া হয় সিগারেট! এই মন্দিরের রীতি শুনলে অবাক হবেন

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল