বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

Share:

নিজস্ব প্রতিনিধি: হায়দরাবাদের মাঠে সিরিজের চতুর্থ ম্যাচে বুধবার (১৪ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। আজকের ম্যাচ জিততে পারলেই সিরিজ নিজেদের পকেটে ভরবে শ্রেয়সরা। এই ম্যাচে ফের একবার তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর যাওয়া পাওয়া নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। সবচেয়ে বেশি আলোচনা চলছে ওপেনিং জুটি নিয়ে। আজকের ম্যাচেও প্রথম একাদশের বাইরে থাকতে হতে পারে বৈভবকে। অন্যদিকে সঞ্জু স্যামসনের উপর টিম ম্যানেজমেন্টের আস্থা রাখাতে পারে বলে জানা যাচ্ছে। জেনে নিন কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ। 

 আজ হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের চতুর্থ খেলা হবে।  সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। ফলে এই ম্যাচ জিতে সিরিজে ব্যবধান আরও বাড়িয়ে নেওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার। অন্যদিকে, সিরিজে সমতা ফেরাতে মরিয়া থাকবে ওয়েস্ট ইন্ডিজ। সম্ভাব্য একাদশ অনুযায়ী, অভিষেক শর্মার সঙ্গে ওপেন করতে পারেন সঞ্জু স্যামসন। সেক্ষেত্রে ১৫ বছরের তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীকে ফের ডাগআউটে বসে থাকতে হতে পারে। সঞ্জুর অভিজ্ঞতা এবং উইকেটকিপিং দক্ষতার উপর ভরসা রাখার সম্ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। তিন নম্বরে ঈশান কিশান এবং চার নম্বরে অধিনায়ক শ্রেয়স আয়ারকে দেখা যেতে পারে। মিডল অর্ডারে তিলক ভর্মা, নীতীশ কুমার রেড্ডি ও নমন ধীরের উপর দায়িত্ব থাকতে পারে। হায়দরাবাদে খেলা তিলক বর্মার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই শহর তাঁর ঘরের মাঠ।  সম্ভাব্য একাদশে অক্ষর প্যাটেলের সঙ্গে জায়গা পেতে পারেন প্রিন্স যাদব, ময়ঙ্ক যাদব ও অর্শদীপ সিং। আগের ম্যাচে কুলদীপ যাদবের পরিবর্তে অতিরিক্ত এক জন পেসার খেলানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ায় একই বোলিং কম্বিনেশন ধরে রাখার সম্ভাবনা রয়েছে। 

ভারতের সম্ভাব্য একাদশ
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিশান, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা, নমন ধীর, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব এবং আরশদীপ সিং।

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২

মাথায় আগুনের কলসি, ডান্ডিয়ার পরিবর্তে হাতে মশাল, রাজকোটের মহিলাদের অনন্য গরবা দেখে থমকাল নেটমহল

৩ হাজার কেজিরও বেশি নারকেলের দড়িতে গড়ে উঠেছে আস্ত শহর! দমদমে ‘তন্তু নগর’ দেখতে মুখিয়ে দর্শনার্থীরা

ডার্ক চকোলেটে দেবী দুর্গার রূপ, কলকাতায় ৭.৫ ফুটের অভিনব প্রতিমা উন্মোচন করলেন মিঠুন চক্রবর্তী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় তলব, আজ হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

দেড় মাসের শিশুর মাথার ওজন ১০ কেজি! সন্তানকে সুস্থ করতে মরিয়া মা-বাবা

৬০ বছরে বাবা হতে চলেছেন সলমান খান, পরিচালক বন্ধু করণ জোহারকে জানালেন গোপন কথা

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৬! বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ

ক্যান্সারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ ডান ফুসফুসের একাংশ