‘ভারত সমস্যায় পড়বে’, এশিয়া কাপের আগে টিম ইন্ডিয়াকে হুঁশিয়ারি পাক অধিনায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। আগামী রবিবার ১৪ সেপ্টেম্বর রয়েছে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। জমে যাবে ছুটির দিন। তবে ম্যাচ শুরুর আগেই পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা সূর্যকুমার যাদবদের দিলেন হুঁশিয়ারি। বললেন ভারতের জন্য এই খেলা সহজ হবে না কারণ ভারত পাকিস্তানের স্পিন আক্রমণের মুখে পরবে।

রবিবার ২২ গজের ময়দানে সম্মুখ সমরে নামবে এশিয়া কাপে বিশ্বের এক নম্বর দল ভারত ও অষ্টম স্থানে থাকা পাকিস্তান। এই খেলা ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে। মঙ্গলে শুরু হতে চলা এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরশাহি ও আফগানিস্তানের সঙ্গে পাকিস্তান একটি ত্রিদেশীয় প্রতিযোগিতা খেলেছে। সেই খেলাতে ৭৫ রানে আফগানিস্তানকে হারিয়েছে পাকিস্তান। আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে ১৪২ রান তাড়া করতে নেমে ৬৬ রানে অল আউট হয়ে যায়। পাক বাঁহাতি স্পিনার মহম্মদ নওয়াজ় হ্যাটট্রিক-সহ ৫ উইকেট নিয়েছেন। আফগানিস্তানকে ১৫.৫ ওভারে মাত্র ৬৬ রানে গুটিয়ে দেয়। সামগ্রিকভাবে, ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার ১৯ রানে পাঁচটি উইকেট নেন, আবরার আহমেদ এবং সুফিয়ান মুকিমও দুটি করে উইকেট নেন এবং পেসার শাহীন আফ্রিদি একটি উইকেট নেন।

আফগানিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান ভারতের টিমকে হুঙ্কার দিয়েছে। পাকিস্তানের অধিনায়ক সলমন ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে বলেছেন, “যেখানে দরকার পড়বে আমরা দুই স্পিনার খেলাব। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব। আমাদের স্পিনারদের বিরুদ্ধে ভারত সমস্যায় পড়বে। এ বার ওদের কপালে দুঃখ আছে।” সলমন ভারতকে নিয়ে আরও বলেছেন, “তাদের স্পিনারদের বিরুদ্ধে খেলা আমাদের জন্য কঠিন ছিল। এটি সর্বদা এশিয়া কাপের জন্য প্রস্তুতির বিষয়ে ছিল। আমি মনে করি আমরা একটি দল হিসেবে সত্যিই ভালো করছি। আমরা ভালো অবস্থায় রয়েছি এবং এশিয়া কাপের জন্য প্রস্তুত।” পাক অধিনায়কের কথায়, “আমি মনে করি এটি এমন এক ধরণের উইকেট রয়েছে যেখানে ১৪০ রান চ্যালেঞ্জিং হতে চলেছে। আমরা জানি এটি তাদের জন্য কঠিন হতে চলেছে। সে (নওয়াজ) তার প্রত্যাবর্তনের পর থেকে ব্যাট, বল এবং মাঠে অসাধারণ পারফর্ম করেছে। যখনই আমরা কঠিন পরিস্থিতিতে পড়ি তখন আমি তার কাছে যেতে পারি।”

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, পাকিস্তান ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইতেই ১০ উইকেটে ভারতকে হারিয়েছিল। সেটাই শেষ। তার পর থেকে পাকিস্তানই ভারতের কাছে হেরে গিয়েছে। কিছু মাস পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত যেমন পাকিস্তানের মাঠে খেলে না তেমই সেই সময়ে পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে।

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): ভারত ৩৪১/৬ (দ্বিতীয় দিন) বিপক্ষ শ্রীলঙ্কা

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

নাগপুরে জল শোধনাগার থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় ৪০ জন

মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে নাচ, হানিয়া আমিরের ভিডিও ঘিরে সমালোচনার ঝড়

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

ভক্ত সেজে মন্দিরে প্রবেশ, সুযোগ পেতেই প্রতিমার গয়না লুট! গ্রেফতার ১

ভোররাতে বিমানবন্দরের কাছে গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২২ গাড়ি

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না