অগস্টে বাংলাদেশ যাচ্ছেন না শুভমন গিলরা, বিসিবিকে জানিয়েছে বিসিসিআই

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গিবাদ। ভারত বিদ্বেষ চরম জায়গায় পৌঁছেছে। সেই সঙ্গে চলছে হিন্দু নিধন যজ্ঞ। ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এমতাবস্থায় বাংলাদেশে শুবমন গিলদের খেলতে পাঠানোর ভরসা পাচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা। ফলে আগামী অগস্ট মাসে ভারতীয় ক্রিকেট দলের সফর কার্যত বাতিল হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিষয়টি জানিয়েও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও ভারতীয় দলের সফর বাতিল নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন বিসিবি কর্তারা।

তিনটি একদিনের ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য আগামী অগস্ট মাসে বাংলাদেশে পা রাখার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। ওই সফরের যে প্রাথমিক সূচি তৈরি করা হয়েছিল, তাতে আগামী ১৭ অগস্ট থেকে ওয়ানডে সিরিজ শুরুর কথা। প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল ঢাকার মিরপুরে। দ্বিতীয় ম্যাচ ২০ অগস্ট একই মাঠে হওয়ার কথা ছিল। আর শেষ ওয়ানডে হওয়ার কথা ছিল ২৩ অগস্ট চট্টগ্রামে। তিনদিন বাদে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৬ অগস্ট চট্টগ্রামে। এরপর ২৯ ও ৩১ অগস্ট বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকাড় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

সোমবার বিসিবির এক কর্তা জানিয়েছেন, অগস্টে শুভমন গিলরা যে বাংলাদেশ সফরে আসছেন না তা জানিয়ে দিয়েছেন বিসিসিআই কর্তারা। তাঁরা চাইছেন, ওই সফর পিছিয়ে নভেম্বরে করা হোক। এ বিষয়ে আলোচনা চলছে। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের