দুটি টেস্টে ভারতীয় ক্রিকেটারেরা নিজেদের ঝুলিতে ভরেছেন ১২টি রেকর্ড, কি সেগুলি জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট মানেই রেকর্ড ভাঙা গড়ার খেলা। প্রতিটি ম্যাচেই হয় কিছু কিছু না কিছু রেকর্ড ভাঙা হয় নাহলে গড়া হয়। চোখের পলকে ক্রিকেটে রান তোলা থেকে উইকেট নেওয়া সব কিছুতেই হয় রেকর্ড। কিছুক্ষেত্রে তা আবার বিশ্ব রেকর্ড হয়েও দাঁড়ায়। সদ্য মঙ্গলবার সমাপ্ত হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। যেখানে জয়ী হয়েছে ভারত। এই দু’টেস্টের সিরিজেও দেখা গিয়েছে রেকর্ডের ছড়াছড়ি। এই খেলায় মোট ১০টি ব্যক্তিগত নজির গড়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। যার মধ্যে সদ্য নিযুক্ত অধিনায়ক শুভমন গিল একাই সাতটি রেকর্ড গড়েছেন। এখানেই শেষ নয় দলগত ভাবে জোড়া নজির গড়েছে ভারত, জেনে নিন কি সেগুলি…

১. বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শুভমন গিল ভারতের সর্বোচ্চ রান (২৮৩৯) করেছেন। পিছনে ফেলেছেন ঋষভ পন্থকে (২৭৩১)।  তার পর রানের নিরিখে রয়েছেন রোহিত শর্মা যার রান ২৭১৬, বিরাট কোহলির রান ২৬১৭ , রবীন্দ্র জাডেজার রান ২৫০৫, যশস্বী জয়সওয়ালের রান২৪২৮  এবং লোকেশ রাহুলের রান২০৪৭ ।

২. অধিনায়ক হিসাবে শুভমন ১৭টি ইনিংসে ১০০০ রানের মাইলফলক অর্জন করেছেন। এই রান ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তৃতীয় দ্রুততম।  কোহলি এবং সুনীল গাওস্করের পরেই নাম লিখিয়েছেন গিল। কোহলি এবং সুনীল গাওস্কর ১৫টি ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছিলেন।  মহম্মদ আজহারউদ্দিন ১৬ ইনিংসে এই রানে পৌঁছেছিলেন।

৩. শুভমনে  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০টি শতরান করেছেন যা ভারতীয় দলে রেকর্ড। টপকে গিয়েচ্ছেন রোহিত  শর্মাকে (৯)। তৃতীয় স্থানে রয়েছেন যশস্বী জয়সওয়াল (৭)।

৪. এক ক্যালেন্ডার বছরে অধিনায়ক হিসাবে ৫ শতরান শুভমনের। ভারতীয় রেকর্ড ছুঁলেন কোহলির সঙ্গে। ২০১৭ এবং ২০১৮ সালে কোহলি পাঁচটি করে শতরান করেছিলেন। ২০২৫ সালে শুভমনেরও পাঁচটি শতরান হয়ে গেল।

৫. দলের অধিনায়ক হিসাবে পঞ্চম টেস্ট শতরান করে শুভমন  সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনি এবং মনসুর আলি খানকে পটৌদীকে ছুঁয়েছেন। সকলের  শীর্ষে রয়েছেন বিরাট কোহলি (২০)।

৬. ঘরের মাঠে প্রথম টেস্টে অধিনায়ক হিসেবে অর্ধশতরান করেছেন শুভমন। ৪৭ বছর পরে  ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা  ঘটেছে। ছুঁয়েছেন  সুনীল গাওস্করকে। অভিষেক টেস্টে গাওস্কর ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন ঘরের মাঠে।

৭. জাডেজা টেস্ট ক্রিকেটে  ৮০টি ছক্কা হাঁকিয়ে  টপকে গিয়েছেন ধোনিকে (৭৮)। ভারতীয়দের মধ্যে জাডেজার আগে রয়েছেন পন্থ (৯০), বীরেন্দ্র সহবাগ (৯০) এবং রোহিত (৮৮)।

৮. কেএল রাহুল ওপেনার হিসাবে দশম শতরান করেছেন।  রোহিত এবং গৌতম গম্ভীরকে (৯) টপকে গিয়েছেন। রাহুলের আগে ওপেনার হিসাবে শতরান কারী হিসেবে সুনীল গাওস্কর (৩৩), বীরেন্দ্র সহবাগ (২২) এবং মুরলি বিজয় (১২)।

৯.  টেস্টে পাঁচটি ইনিংসে ১৫০ বা তার বেশি রান করেছেন যশস্বী।  ২৩ বছর বয়সী প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে পাঁচটি ১৫০ বা তার বেশি রানের ইনিংস খেললেন যশস্বীই। শীর্ষে রয়েছেন ডন ব্র্যাডম্যান (৮টি)।

১০. কুলদীপ যাদব পঞ্চম বার ইনিংসে পাঁচ উইকেট  নিয়েছেন। জনি ওয়ার্ডলের আগে রেকর্ড ছিল।

১১. ভারত প্রথম টেস্টে ইনিংস এবং ১৪০ রানে জিতেছে যা ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের তৃতীয় বৃহত্তম।

১২.  দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের প্রথম পাঁচটি জুটি ৫০ বা তার বেশি রান করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬৪ বছর ১০ মাস পর  কোনও ক্রিকেট দল এমন কীর্তি  গড়েছে।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য