টি ২০ বিশ্বকাপে ইরফানের পছন্দের তালিকায় নেই সঞ্জু, রাহুল, শ্রেয়স

Share:

নিজস্ব প্রতিনিধি : কিছুদিনের মধ্যে আসন্ন টি ২০ বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের টিম ঘোষণা করতে চলেছে বিসিসিআই। তার আগে বিশেষজ্ঞরা তাঁদের পছন্দের ১৫ সদস্যের দলের কথা ঘোষণা করেছে। এদের মধ্যে প্রাক্তন ভারতীয় দলের সদস্য ইরফান পাঠানও তাঁর পছন্দের ১৫ জন ক্রিকেটারকে বেছে নিয়েছেন। তবে এই ১৫ জনের মধ্যে অবশ্য সঞ্জু স্যামসন, কে এল রাহুল বা শ্রেয়স আইয়ারের নাম নেই।

ইরফান পাঠানের মতে, ১৫ জনের এই দলে ওপেনার হিসাবে রোহিত শর্মা, বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়ালকে বেছে নেওয়া উচিত। সেক্ষেত্রে ওপেনিং স্লটে বিকল্প হিসাবে যশস্বী জয়সওয়ালের নাম প্রস্তাব করেছেন তিনি। পাশাপাশি মিডল অর্ডারে সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, রিঙ্কু সিং, শিবম দুবেকে নেওয়ার পক্ষপাতী ইরফান। সেক্ষেত্রে সঞ্জু স্যামসন, কে এল রাহুল ও শ্রেয়স আইয়ারকে তিনি দলে জায়গা দেননি। সেক্ষেত্রে উইকেট কিপার হিসাবে শুধুমাত্র ঋষভ পন্থের নামই উঠে এসেছে ইরফান পাঠানের পছন্দের তালিকায়।

পেসার হিসাবে ক্রিকেট দুনিয়ায় বিশ্ব জুড়ে পরিচিতি লাভ করেছিলেন ইরফান পাঠান। আসন্ন টি ২০ বিশ্বকাপের জন্য ভারতের প্রথম একাদশে ইরফান অবশ্য তিন পেসারের নাম প্রস্তাব করেছে। সেই তিন জন পেসার হলেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিং। পাশাপাশি অলরাউন্ডার স্পিনার হিসাবে রবীন্দ্র জাদেজা ও স্পিনার হিসাবে যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবকে রাখার পক্ষপাতী ভারতীয় দলের এই প্রাক্তন সদস্য।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে বড় ঘোষণা ঋতব্রতর, শহিদ পরিবারকে মাসে ১০ হাজার আর্থিক সহায়তার আশ্বাস

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

জোর করে গাড়িতে তুলে আদিবাসী তরুণীকে গণধর্ষণ, কর্নাটকে গ্রেফতার ৩

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর! আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

বড় জয় স্ত্রী গীতাঞ্জলির, সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

একুশে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাটপন্থী নেতা অসিত মজুমদার