চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেসির শিরোপা জেতা চেজ স্টেডিয়ামের ঘাস কিনতে প্রি বুকিং, কত দাম?

নিজস্ব প্রতিনিধি : মাঠজুড়ে ছুটে খেলেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। শিরোপাও জিতেছেন, এবার তারমধ্যেই একটি মাঠের ঘাস বিক্রি শুরু করেছে ইন্টার মায়ামি। ইতিমধ্যে প্রি বুকিং শুরু হয়েছে। মেসি সমর্থকরা এবার স্মারক হিসেবে চেজ স্টেডিয়ামের ঘাস কিনতে পারবেন। ৫টি ভিন্ন দামে এই মাঠের ঘাস বিক্রি করতে চলেছে ইন্টার মায়ামি। সূত্রেরর খবর, সর্বনিম্ন ৫০ ডলার থেকে ৭৫০ ডলার পর্যন্ত দামে বিক্রি হচ্ছে মেসির খেলা চেজ স্টেডিয়ামের ঘাস। ঘাসের পাশাপাশি রয়েছে ৫০ ডলারের দুটি চাবির রিং। একটি সীমিত সংস্করণের খোদাই করা নকশার চাবির রিং, অন্যটি ১০ নম্বর লেখা জার্সির আকৃতির চাবির রিং।

জানা গিয়েছে, ইন্টার মায়ামি ঘোষণা করেছে মেসি সমর্থকরা এবার স্মারক হিসেবে নিজেদের কাছে রাখতে পারবেন চেজ স্টেডিয়ামের ঘাস। এই মাঠেই এমএলএস কাপের শিরোপা জয় করেছিল ইন্টার মায়ামি। ৫টি ভিন্ন দামে এই মাঠের ঘাস বিক্রি হচ্ছে। ভারতীয় মুদ্রায় এই ঘাসের দাম সর্বনিম্ন ৪৪৮০ টাকা। সর্বোচ্চ দাম ৬৭,১৯২ টাকা। ফ্লোরিডার ফোর্ট লডারডেলে অবস্থিত চেজ স্টেডিয়ামের ঘাস বিক্রির কারণ হিসেবে মায়ামি জানিয়েছে। এই মাছে আর তাঁরা খেলবে না। নতুন বছরে বিশেষভাবে নির্মিত ‘মায়ামি ফ্রিডম পার্কে’ চলে যাবে ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে যাওয়ার আগে ভক্তদের জন্য চেজ স্টেডিয়ামের স্মৃতি হিসেবে ঘাস বিক্রি করতে চাইছে ক্লাবটি।

ইন্টার মায়ামির সঙ্গে চেজ স্টেডিয়ামে সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। ২০২০ সালে প্রথম এমএলএস মরশুমের শুরু থেকে ‘হোম ভেন্যু’ হিসেবে ব্যবহার করা হচ্ছিল। তারপরে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির আমেরিকার ফুটবলে প্রথম ঠিকানাও এ মাঠই। সর্বশেষ চলতি মাসের শুরুর দিকে এ মাঠেই এমএলএস কাপ জিতেছে মেসির দল। এরপলে মাঠের সঙ্গে সম্পর্ক ভিন্ন।স্মারক হিসেবে এই মাঠের ঘাস বিক্রি প্রসঙ্গে ইন্টার মায়ামি বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রথম মরশুমে অবিস্মরণীয় মুহূর্ত তৈরি হয়েছিল এই মাঠে। লিওনেল মেসির আগমন এবং ইন্টার মায়ামির প্রথম শিরোপাগুলোও এখানেই। তারমধ্যে রয়েছে প্রথম এমএলএস কাপ।

ঘাসের চাবির রিং ছাড়াও রয়েছ তিনটি প্রিমিয়াম বক্স সংস্করণ। ‘গ্রাস মিনি আলট্রা লাক্স বক্স’–এর দাম ঠিক হয়েছে ২০০ ডলার। এরমধ্যে থাকছে চামড়ার কবজা এবং সোয়েড ইন্টেরিয়রসহ একটি অ্যাক্রিলিক কিউব, সেখানে আসল ঘাসের টুকরা রাখা থাকবে। ‘গ্র্যান লাক্স’-র দাম রাখা হয়েছে ৩৫০ ডলার। এখানে ডিসপ্লে বক্সের সঙ্গে থাকবে সোনায় খোদাই করা ধাতব টিকিট। আর সবচেয়ে দামি পণ্যটি হচ্ছে ‘আলট্রা বক্স’, এটির দাম ৭৫০ ডলার।

 

Published by:

Share Link:

More Releted News:

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ