IPL 2023: দিল্লিকে ১৭২ রানে বেঁধে রাখল মুম্বই ইন্ডিয়ান্স

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অধিনায়ক ডেভিড ওয়ার্নার আর সহ অধিনায়ক অক্ষর পটেলের অনবদ্য লড়াইয়ের সুবাদে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মুখরক্ষার মতো রান সংগ্রহ করল দিল্লি ক্যাপিটালস। যদিও শেষের দিকে ব্যাটারদের ব্যর্থতার কারণে বড় রানের ইনিংস গড়তে পারেনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। ১৯.৪ ওভারে ১৭২ রানেই অল আউট হয়ে যায়। মুম্বইয়ের পক্ষে পীযূষ চাওলা ও বেহেরনডর্ফ তিনটি করে উইকেট নিয়েছেন। 

মঙ্গলবার দিল্লির কোটলা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা ভালোই করেছিলেন দিল্লির দুই ওপেনার পৃথ্বী শ ও অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্তু আগের তিন ম্যাচের মতো এদিনও বড় রান করতে ব্যর্থ হন পৃথ্বী। ১০ বলে ১৫ রান করে হৃত্বিক শৌখিনের বলে সাজঘরে ফিরে যান। এর পরে মণীশ পাণ্ডেকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান ওয়ার্নার। মণীশকে (১৮ বলে ২৬) ফিরিয়ে দিল্লি শিবিরে আঘাত হানেন পীযূষ চাওলা। দ্রুত ফিরে যান যশ ধুল (২), রভম্যান পাওয়েল (৪) ও ললিত যাদব (২)। ৯৮ রানে পাঁচ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে দিল্লি।

এর পরেই ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দলের পরিত্রাতা হিসেবে আবির্ভূত হন ওয়ার্নার ও অক্ষর পটেল। ৪৩ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা দিল্লি অধিনায়ক। এ নিয়ে চলতি আইপিএলে তিনটি ম্যাচে হাফ সেঞ্চুরি পালেন ওয়ার্নার। অধিনায়কের চেয়েও বিধ্বংসী ছিলেন সহ অধিনায়ক অক্ষর পটেল। ২২ বলে আইপিএলে নিজের প্রথম অর্ধশতরান পূর্ণ করেন অক্ষর পটেল। ১৮ ওভার শেষে দিল্লির রান দাঁড়ায় পাঁচ উইকেটে ১৬৫। দুশোর গণ্ডি পেরোয় কিনা দিল্লি তা নিয়ে যখন জল্পনা চলছে তখনই বল হাতে ১৯ ওভারে এসে ভেল্কি দেখান জেসন বেহেরনডর্ফ। প্রথম বলে অক্ষরকে (২৫ বলে ৫৪), তৃতীয় বলে ওয়ার্নারকে (৪৭ বলে ৫১), পরের বলে কুলদীপ যাদব (০) ও শেষ বলে অভিষেক পোড়েলকে (১) ফিরিয়ে দিয়ে কার্যত একাই দিল্লির বড় রানের স্বপ্ন গুঁড়িয়ে দেন। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় দিল্লির ইনিংস।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪