ipl-2023: আইপিএল-এ ধোনি ভবিষ্যৎ ঠিক করবেন ৮-৯ মাস বাদে

Share:

নিজস্ব প্রতিনিধি:  ২০২৩-এর আইপিএল শুরুর আগেই চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ঘোষণা করেছিলেন চলতি আইপিএল-ই তাঁর শেষ আইপিএল। কিন্তু এর মাঝেই তাঁর অবসর নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। তবে সত্যিই কি মাহির চলতি আইপিএল-ই শেষ আইপিএল? এই প্রসঙ্গে স্বয়ং ধোনি বলেন, ২০২৩-এর আইপিএল তাঁর জীবনের শেষ আইপিএল কি না তা তিনি পাকাপাকিভাবে জানিয়ে দেবেন আগামী ডিসেম্বর মাসের মধ্যে।

উল্লেখ্য, গত মঙ্গলবার চেন্নাই তার ঘরের মাঠে আইপিএল-এর প্লে অফ ম্যাচে গুজরাটকে ১৫ রানে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নেয়। তারপর ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আইপিএল-ই চেন্নাইয়ের হয়ে ঘরের মাঠে তাঁর শেষ ম্যাচটি খেলে ফেললেন কি না জানতে চান।

 তাঁর উত্তরে মাহি বলেন, আমি এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার হাতে এখনও বেশ কিছু দিন সময় আছে বলে মন্তব্য করেন। কেননা চলতি আইপিএলের আসরে দেখা যাচ্ছে, চেন্নাই অধিনায়ক বেশিরভাগ ক্ষেত্রেই নিজেকে বেশ আড়াল করছেন। উইকেটের পিছনে এখনও তাঁর ক্ষিপ্রতা থাকলেও, ব্যাটিং-এর ক্ষেত্রে হাঁটুর চোটের কারণে তাঁকে সমস্যায় পড়তে হচ্ছে। কাজেই সেইজন্য তিনি বেশ নীচের দিকে ব্যাট হাতে মাঠে নামছেন। এই কারণেই ধোনির অবসর নিয়ে জল্পনা বাড়ছে।

তবে মাহি কবে নেবেন তাঁর অবসরের সিদ্ধান্তটা?  আগামী ডিসেম্বরে আইপিএল-এর একটা নিলাম হওয়ার কথা আছে। কাজেই সময় এখনও আমার হাতে আছে। তাই এখন এইসব নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। এখন দেখার চেন্নাই অধিনায়ক কি সিদ্ধান্ত নেন, সেটা সময়ই বলবে।

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

পুজোর সময়ে দিল্লি থাকছেন? ঘুরে আসুন রাজধানীর ৮টি বিখ্যাত মণ্ডপ

গভীর রাতে গুজরাতের ওষুধের কারখানায় রিঅ্যাক্টর ফেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ শ্রমিক

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

পার্লার ছাড়াই ত্বকের ডিটক্স! বাড়িতেই বানান এই ৩টি চারকোল মাস্ক

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪