IPL-2023: পাথিয়ারানা শ্রীলঙ্কার ভবিষ্যতের তারকা বললেন ধোনি

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি আইপিএল-এর আসরের চেন্নাই-এর দূরন্ত বোলিং করছেন শ্রীলংঙ্কার বোলার মাথিসা পাথিয়ারানা। সেই বোলারকে আগামী দিনে সীমিত ওভারের ম্যাচে শ্রীলঙ্কার ভবিষ্যতের তারকা বলে মন্তব্য করলেন চেন্নাই দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

চেন্নাই অধিনায়ক বলেন, পাথিয়ারানা চলতি আইপিএল-এ প্রমাণ করেছে ওঁর বোলিং দক্ষতা কতটা উন্নতমানের। এবং ভবিষ্যতে ওঁর যে তারকা বোলার হয়ে ওঠার সমস্ত গুণই রয়েছে বল মত ধোনির। ধোনির মতে, পাথিয়ারানা যেভাবে আইপিএল-এ ডেথ ওভারগুলিতে দক্ষতার সঙ্গে বল করছে, তাতে ও শ্রীলঙ্কার প্রাক্তন বোলার লাসিথ মালিঙ্গার কথা মনে পড়িয়ে দিচ্ছে। এবং মালিঙ্কা যেভাবে তাঁর বোলিং দিয়ে বিপক্ষের ব্যাটারদের বিভ্রান্ত করতেন পাথিয়ারানও ঠিক একই কৌশলে বল করছেন।

গত শনিবার চেন্নাই আইপিএল-এর আসরে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। সেই ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে ১৫ রান দিয়ে একাই  সেই ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে ১৫ রান দিয়ে একাই ৩ উইকেট পকেটে পুড়েছেন শ্রীলঙ্কার এই বোলার।

আরও জানতে পড়ুন: হালান্ডের ওপর রেগে গেলেন গুর্দিওয়ালা

তবে পাথিয়ারানাকে ভবিষ্যতে তারকা হতে গেলে এখনও অনেকটা পথ অতিক্রম করার পাশাপাশি বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে বলেই মনে করেন চেন্নাই অধিনায়ক। তবে পাথিয়ারানাকে ভবিষ্যতের তারকা হিসেবে দেখতে চাইলে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকেও ওঁর প্রতি দায়িত্বশীল হতে হবে। এবং সেক্ষেত্রে আইসিসি-র বিশেষ বিশেষ টুর্নামেন্টগুলিতে পাথিয়ারানাকে খেলার সুযোগ আরও বেশি করে দিতে হবে। কারণ এটা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের মাথায় রাখা উচিত ওঁর বয়স কম। কাজেই অভিজ্ঞতা যত বেশি সঞ্চয় করবে, ততই পাথিয়ারানার পাশাপাশি শ্রীলঙ্কার ক্রিকেটও লাভবান হবে।

এখানেই শেষ না করে চেন্নাই অধিনায়ক আরও বলেন, পাথিয়ারানা মাত্র একটা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এবং গত বছর আইপিএল-এ ও নিলামে অবিক্রিত ছিল, সেই সময়ই ওঁকে চেন্নাই দলে নেয় আহত অ্যাডাম মিলাইনের বদলে।

 ধোনি আরও বলেন, আমি চাই পাথিয়ারানা শ্রীলঙ্কার ক্রিকেটের ভবিষ্যতের তারকা হয়ে উঠুক। এখন আমাদের উচিত ওঁকে সঠিকভাবে গাইড করে পরামর্শ দেওয়া। পাশাপাশি এটাও নজর রাখতে হবে ও যাতে বোলিং-এ আরও উন্নতি করতে পারে তারও টিপস দেওয়া।

থারে চেপে মুসৌরি ঘুরতে যাচ্ছিল ৫ বন্ধু, ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল গাড়ি, নিহত ৩

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের

পুজোর আনন্দ হবে দ্বিগুণ, বাড়িতে অতিথি আপ্যায়নে বানান সুস্বাদু মিল্ক রোল বরফি

ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় নিহত টাটা ক্যান্সার সেন্টারের নার্স শ্রীপর্ণা, শোকের ছায়া বৈদ্যবাটিতে

পুজোতে আত্মীয়স্বজনকে চমকে দিতে বানিয়ে ফেলুন সুস্বাদু লেবু চিংড়ির মালাইকারি

বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও হয়নি শেষরক্ষা, চোরবাগানে স্ত্রী আরতিকে হারিয়ে শোকে পাথর স্বামী

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

দুর্গা মণ্ডপের বাইরে আড্ডা দিচ্ছিলেন স্থানীয়রা! আচমকাই পিষে দিল গাড়ি, মৃত ৩

বয়সের ফারাক ৫৯ বছর! ৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১-এর তরুণ

সৌদি আরবে ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার, মৃত্যু দুই আধিকারিকের