IPL-2023: আরসিবি-র বোলারদের গলি ক্রিকেটের মতো খেলেছে সূর্য মত গাভাসকর-এর

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এর আসরে গত মঙ্গলবার ম্যাচে দূরন্ত পারফরম্যান্স করেছেন মুম্বই ব্যাটার সূর্য কুমার যাদব। ৩৬ বলে ৮৩ রান করেছেন তিনি। এবার সেই সূর্যের পারফরম্যান্স নিয়ে নিজের অবস্থান থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে গেলেন প্রাক্তন জাতীয় অধিনায়ক সুনীল গাভাসকর।

সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাসকর বলেন, গত মঙ্গলবার বিরাট কোহলির দলের বিরুদ্ধে সূর্য কুমার যাদব যেভাবে রান করে ম্যাচ জেতালেন তা অসাধারণ। সূর্য তো ওই ম্যাচে মনেই হচ্ছিল না যে আইপিএল-এর মতো একটা মেগা ইভেন্টে ব্যাট হাতে খেলছে। যেভাবে সূর্য ব্যাট করেছিল তাতে তো গলি ক্রিকেট খেলছে বলে মনে হচ্ছিল।

আরও জানতে পড়ুন: ধোনিদের বিরুদ্ধেও জয় পেয়ে অঘটন ঘটাতে মরিয়া ওয়ার্নার বাহিনী

এবং সূর্য এই সাফল্য পেয়েছে একদিনে নয়, এইরকম পারফরম্যান্স করতে গেলে দরকার হয় দীর্ঘদিনের অনুশীলন এবং কঠিন পরিশ্রম। তবে শুধু সূর্যকুমারই নন, গাভাসকর প্রশংসা করেছেন তরুণ ব্যাটার নেহাল ওয়াধেরারও। তাঁর মতে, সূর্যকুমারের সঙ্গে ওয়াধেরাও যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন। এবং তার ফলেই মুম্বই ম্যাচটা জিততে পেরেছে। দুজনের পার্টনারশিপে ১৪০ রান যোগ করেছে। এখানেই ম্যাচ বিরাটদের হাত থেকে বেরিয়ে যায় বলেই মন্তব্য করেন গাভাসকর।

শুধু গাভাসকরই নন, সূর্যকুমার যাদবের পাশাপাশি ওয়াধেরার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আর এক প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। তিনি বলেন, নেহাল রঞ্জি ট্রফিতে পাঞ্জাবের হয়ে দূরন্ত খেলেন। তারপরই তাঁকে দলে নেয় মুম্বই। আর বিরাটদের বিরুদ্ধে তিলক ভার্মার বদলে দলে সুযোগ পেয়েই নেহাল প্রমাণ করেছে ওঁর ওপর ভরসা করে ভুল করেননি নির্বাচকরা।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে হাইকোর্টে ছুটল মমতা ও ঋতব্রতপন্থী

স্বাদ বদলাতে বানান টক টক ইলিশ, রইল রেসিপি

গরিবদের বিনামূল্যে বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ৩ পুরসভার একাধিক কর্মীকে তলব CBI-র

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): ভারত ৩৪১/৬ (দ্বিতীয় দিন) বিপক্ষ শ্রীলঙ্কা

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

নাগপুরে জল শোধনাগার থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় ৪০ জন

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের