দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IPL-2023: আইপিএএল-এর ১০০০তম ম্যাচে সেলিব্রেশনের পরিকল্পনা বোর্ডের

নিজস্ব প্রতিনিধি:  চলতি আইপিএল-এ রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস-এর মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচটি বিশেষ একটি কারণে তাৎপর্যপূর্ণ। কারণটি হল এই ম্যাচটিই হতে চলেছে আইপিএল-এর ইতিহাসে ১০০০তম ম্যাচ। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ১০০০তম ম্যাচের মাইল ফলকটি বিশেষভাবে স্মরণ করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

সূত্রের খবর, এই ম্যাচটি স্মরণীয় করে রাখতে বিসিসিআই-এর পক্ষ থেকে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করার কথা রয়েছে। যেমন জাতীয় পতাকা উত্তোলন-এর পাশাপাশি আইপিএল-এর পতাকাও উত্তোলন করা হবে। অনুষ্ঠানটির সময়সীমা ধার্য করা হয়েছে মাত্র ১০-১৫ মিনিটের মধ্যে।

প্রাক্তন জাতীয় ক্রিকেটার রবি শাস্ত্রীর বক্তৃতার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা ঘটবে বলে সূত্র মারফত খবর। তারপর বেশ কিছু খেলোয়াড় চলতি আইপিএল নিয়ে ভিওয়োর মাধ্যমে তাঁদের বার্তা জানাবেন। এবং সবশেষে বিসিসিআই-এর পক্ষ থেকে দুই দলের খেলোয়াড়দের হাতে একটি স্মারকও তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।  

আরও জানতে পড়ুন: শক্তিশালী রাজস্থানকে হারানোরও স্বপ্ন দেখছে রোহিতদের মুম্বই

উল্লেখ্য, সংবাদ সংস্থার হিসেব অনুযায়ী আইপিএল-এ এখনও পর্যন্ত যে সাতটি ম্যাচে খেলাই হয়নি, সেই ৭টি ম্যাচের হিসেব এই ১০০০তম ম্যাচের হিসেবের মধ্যে ধার্য করা হবে না। কিন্তু নতুন হিসাব অনুযায়ী এই ৭টি ম্যাচকে ধরেই রবিবার মুম্বই-বনাম রাজস্থান-এর ম্যাচটিই হতে চলেছে আইপিএল-এর ইতিহাসের ১০০০তম ম্যাচ হিসেবে।

অবশ্য পূর্বের হিসেব অনুযায়ী বিশ্বের এই ধনী লিগের চলতি মরশুম শুরু হওয়ার আগে ৯৫১টি ম্যাচ খেলা হয়েছিল। সেই হিসেবে চেন্নাই বনাম মুম্বই-এর ম্যাচটিই ছিল ১০০০তম ম্যাচ।

পরবর্তীকালে যে ৭টি ম্যাচে খেলা হয়নি সেগুলিও গণ্য করা হয়েছে বলে জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে। সেই হিসেবে চলতি মরশুম শুরু হওয়ার আগে আইপিএল-এ ৯৫৮ ম্যাচ খেলা হয়েছে। কাজেই সেই হিসেবেই মুম্বই বনাম রাজস্থানের ম্যাচটিই হবে আইপিএল-এর ১০০০তম ম্যাচ।

Published by:

Share Link:

More Releted News:

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

IPL-এর মাঝেই সিগারেটে সুখটান দিচ্ছেন প্রোটিয়া পেসার রাবাদা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

হার্দিকের সঙ্গে বেড়েছে দুরত্ব? দুই ভাইয়ের সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন ক্রুনাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ