IPL-2023: বৃষ্টিতে ভেস্তে গেল চেন্নাই বনাম লখনউ ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি আইপিএল-এ বুধবারই প্রথম বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেল। এই ম্যাচে লখনউ সুপার জায়ান্টস-এর মুখোমুখি হয়েছিল ধোনির চেন্নাই সুপার কিংস। ম্যাচটি বাতিল হওয়ায় উভয় দলই পেল ১ পয়েন্ট করে।

চলতি আইপিএল-এ বুধবার প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্ট মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংসের। চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যাওয়া কেএল রাহুলের অভাব স্পষ্ট বোঝা গেল লখনউ দলে।টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রাহুলের অনুপস্থিতির সুযোগ যে চেন্নাই দল সহজে হাতছাড়া করবে না তা জানাই ছিল। ফলে নির্ধারিত ২০ ওভারের বদলে ম্যাচ বন্ধ হয়ে যায় ১৯.২ ওভারে। তখন লখনউ দলের রান ছিল সাত উইকেটে ১২৫।

রাহুল না থাকাতে বুধবার লখনউ দলের ওপেনিং ব্যাটার হিসেবে মাঠে আসেন মায়ার্স ও মনন ভোরা। মাত্র ২৪ রান যোগ করেই দুই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠান থাকসেনা ও মঈন আলি। ব্যর্থ হন ক্রুণাল পাণ্ডিয়া ও মাইকেল স্টেইনস এবং করণ শর্মরা। এখানেই লখনউ দলের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ডটা ভেঙে তছনছ করে দেন চেন্নাই বোলাররা। প্রথমে মঈন আলি এবং পরে ধীরে ধীরে থাকসেনা, রবীন্দ্র জাদেজা, পাথিয়ারানারা যেন ত্রাস হয়ে ওঠেন লখনউ-এর বিপক্ষে।

আরও জানতে পড়ুন: বিশ্বকাপে ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রোহিতকে পুরনো ছন্দেই দেখা যাবে: দীনেশ লাড

চলতি আইপিএল-এ ধারাবাহিকভাবে সেইভাবে নজর কাড়তে ব্যর্থ হচ্ছেন নিকোলাস পুরাণ। ব্যাট হাতে একটি ম্যাচ ছাড়া বাকি সবকটি ম্যাচেই ব্যর্থ নিকোলাস। বুধবারের ম্যাচেও যেখানে রাহুলের অনুপস্থিতিতে তাঁর দায়িত্ব নেওয়ার কথা সেই ম্যাচেও হতাশ করলেন তিনি। লখনউ দলের হয়ে একমাত্র অর্ধ্বশতরান পূর্ণ করলেন আনকোরা আয়ুস বাদানি। তাঁর অর্ধ্বশতরানের দৌলিতেই লখনউ দল পার করল ১০০ রানের গণ্ডি।

শেষ পর্যন্ত কেএল রাহুলের দলকে হারের মুখ দেখতে হল না বরুণদেবের কৃপায়। ১ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের ৩ নম্বর স্থান থেকে ২ নম্বরে উঠে এল লখনউ সুপার জায়ান্টস। আর রাজস্থানকে টপকে ধোনির দল উঠে এল ৩ নম্বর স্থানে।

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

পুজোর সময়ে দিল্লি থাকছেন? ঘুরে আসুন রাজধানীর ৮টি বিখ্যাত মণ্ডপ

গভীর রাতে গুজরাতের ওষুধের কারখানায় রিঅ্যাক্টর ফেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ শ্রমিক

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

পার্লার ছাড়াই ত্বকের ডিটক্স! বাড়িতেই বানান এই ৩টি চারকোল মাস্ক

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪