IPL-2023-জরিমানার কবলে পড়লেন ডুপ্লেসি

Share:

নিজস্ব প্রতিনিধি:  আইপিএল-এর রুদ্ধশ্বাস ম্যাচে গত সোমবার রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় পায় লখনৌ সুপার জায়ান্ট। তারপরই মাঠে হেলমেট খুলে অতিরিক্ত আক্রণাত্মকভাবে আচরণের জন্য আবেশ খানকে সতর্ক করার পর এবার শাস্তির মুখে পড়লেন বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডুপ্লেসিও।

ডুল্পেসির বিরুদ্ধে অভিযোগ, তিনি স্লো ওভার রেটে বল করেছেলন। এই অভিযোগে বেঙ্গালুরু অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে শেষ বলে জয় নিশ্চিত করে কেএল রাহুলের লখনৌ সুপার জায়ান্টস। সেই ম্যাচে লখনৌ দলের ১১ নম্বর ব্যাটসম্যান হিসেবে ব্যাট করছিলেন আবেশ খান। শেষ বলে রান নিয়েই ম্যাচ জয়ের আনন্দে তিনি হেলখুটে আনন্দ প্রকাশ করেছিলেন। কিন্তু তাঁর এই আচরণ দৃষ্টি আকর্ষণ করে ম্যাচ রেফারির।

আরও জানতে পড়ুন: দিল্লির বিরুদ্ধে জয় ছাড়া অন্য উপায় নেই রোহিতদের

উল্লেখ্য, গত সোমবার ম্যাচে আইপিএল-এর ১৫তম ম্যাচে পরস্পরের মুখোমুখি হয় বেঙ্গালুরু ও লখনৌ। চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে শেষ বল অবধি উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। কেননা ম্যাচটা যে কোনও দলই জিততে পারত। রুদ্ধশ্বাস ম্যাচে জয়ের পরই ম্যাচ রেফারির নজরে পড়েন এই দুই খেলোয়াড়।

সূত্রের খবর, ম্যাচ শেষেই তাঁদের ডেকে আবেশ খানকে তাঁর এইরকম আচরণের জন্য সতর্ক করা হয়। তবে আবেশকে সতর্ক করে ছেড়ে দিলেও পার পেলেন ডুল্লেসি। তাঁকে ১২ লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হল।

তবে শাস্তির বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি বেঙ্গালুরু অধিনায়ক। বিশেষজ্ঞরা মনে করেছেন এই বিষয়ে ডুপ্লেসির কিছুই বলার নেই। কেননা ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

নবরাত্রিতে অজয় দেবগণের বাড়িতে পড়ল হাতুরির ঘা, ভাঙা হল অবৈধ নির্মাণ

দুদিনেই সমস্ত রেকর্ড ভাঙল রজনীকান্তের ‘জেলর ২’, বিশ্বব্যাপী ছবির আয় ৩০০ কোটি ছুঁই ছুঁই

সপ্তমীতে রেঁধে ফেলুন বৈশালীর শাহী এঁচোড় কোপ্তা কারি, জমে যাবে দুপুরের ভোজ

পুজোর চাঁদা ১৫ হাজার! টাকা না পেয়ে গ্যারেজের দুই কর্মীকে মারধরের অভিযোগ

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, হলুদ কার্ডের বদলে রেফারির হাতে দেখা গেল ইলেকট্রনিক কার্ড’

কৃষকদের দুর্দিনে মানবিক উদ্যোগ সরকারি আধিকারিকদের, দান করবেন নিজেদের বেতন

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে