IPL-2023: প্লে অফে জেতে গেলে বৃহস্পতিবার ডু অর ডাই ম্যাচ দুই দলেরই

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এ বৃহস্পতিবার ফের একবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে কলকাতা নাইট রাইডার্স। লিগ টেবিলে এখন দুই দলের অবস্থান ৭ ও ৮ নম্বরে। কাজেই প্লে অফের পথ নিশ্চিত করতে গেলে হায়দরবাদ এবং নাইটদের দলের কাছেই এই ম্যাচ বিশেষ গুরুত্বপূর্ণ। এই ম্যাচের আগে দিল্লির বিরুদ্ধে বড় জয় পায় মার্করাম বাহিনী। অন্য দিকে গুজরাটের কাছে ৭ উইকেটে হারতে হয়েছিল নাইটদের।

এই ম্যাচে মুখোমুখি হওয়ার আগে দিল্লির বিরুদ্ধে ম্যাচে হায়দরাবাদ ব্যাটিং-লাইন আপে দূরন্ত খেলেছিলেন অভিষেক শর্মা এবং উইকেটরক্ষক ক্লাসেন। তাঁদের ব্যাটিং-এর দৌলতেই ম্যাচে জয় পায় হায়দরাবাদ। কিন্তু ব্যর্থ ব্যাটারদের তালিকাটা আরও দীর্ঘ। যা যথেষ্ট চিন্তায় রাখছে হায়দরাবাদ কর্তাদের। নাইটদের বিরুদ্ধে প্রথম ম্যাচে শতরান করার পরও ব্রুক যেন হারিয়ে ফেলেছেন তাঁর ফর্ম। কাজেই দিল্লির বিরুদ্ধে ব্রুককে একদম শেষের নামানো হয়েছিল। তাতেও কাজের কাজ কিছু হয়নি। ফলে ব্রুকের অফ ফর্ম বেশ চিন্তায় ফেলেছে হায়দরাবাদকে। কলকাতার বিরুদ্ধে ব্রুককে হয়তো সেই পজিশনেই ব্যাট করতে দেখা যাবে কি না তা অবশ্য খোলসা করে বলেননি টিম কর্তারা। তবে আগের ম্যাচে রান না পেলেও হায়দরাবাদের মিডল অর্ডার ব্যাটাররা ইতিমধ্যে প্রত্যেকেই প্রায় ব্যক্তিগতভাবে ২০০ রানের কাছাকাছি রান করে ফেলেছেন। এটা একটা ভালো দিক বলেই মনে করছেন টিম ম্যানেজমেন্ট।

আরও জানতে পড়ুন: ক্লাব ছাড়ার বার্তা নিয়ে নেইমারের বাড়ির সামনে বিক্ষোভ পিএসজি-র এক গোষ্ঠীর

তবে ব্যাটিং-এর পাশাপাশি বোলিং নিয়ে কিছুটা চিন্তার ভাঁজ অবশ্যই সানরাইজার্স কর্তাদের কপালে আছে। কেননা অভিজ্ঞ ভুবনেশ্বর ও নাটরাজন-এর ওপরই তাঁদের নির্ভর করতে হচ্ছে বেশি। উমরান মালিক দলে থাকলেও ছন্দে নেই। তবুও প্রথম ম্যাচের মতো নাইটদের হারাতে বদ্ধ পরিকর তাঁরা।

অন্য দিকে নাইটদের অবস্থাও তথৈবচ। জেসন রয়কে আগের ম্যাচে খেলানো হয়নি। তাঁর জায়গায় নামানো হয়েছিল গুরবাজ সিং-কে। গুরবাজ ফর্ম ফিরে পেয়েছেন। কিন্তু বাকিদের অবস্থা একেবারেই ভালো নয়। রিঙ্কু সিং-ও গুজরাটের বিরুদ্ধে ম্যাচে রান পাননি। তবুও তাঁর ওপরই ভরসা রাখতে চাইছেন নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।

বৃহস্পতিবারও হায়দরাবাদের বিপক্ষে স্পিন-এর জোর দিচ্ছেন কি না তা খোলসা করলেন না। তবে হায়দরাবাদকে হারিয়ে ফের জয়ের স্মরণীতেই ফেরার তাঁর অন্যতম লক্ষ্য বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন নারিন-নীতিশদের হ্যাডস্যার।

পঞ্চমীর সকালে নারায়ণগড়ে ভয়াবহ দুর্ঘটনা! মৃত সরকারি বাসের কন্ডাক্টর, জখম ৮

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

সৌন্দর্যায়নের রঙেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা? চিংড়িহাটার ঘটনার পর আসানসোলে রং তোলা শুরু হল

৩০০ বছরের পুরোনো বর্ধমানের দাস পরিবারে বাড়ির তৈরি বিশেষ ধূপেই হয় দেবীর আরাধনা

পঞ্চমীর ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, বালি বোঝাই ট্রাক্টর-গাড়ির সংঘর্ষে মৃত ১

৩১ অক্টোবরের মধ্যেই ওবিসি ক্যাটেগরি সংশোধন, পঞ্চমীতে বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের

গোপনে ছাত্রীদের পোশাক খোলার দৃশ্য রেকর্ড! ৯০ বছরের কারাদণ্ড জিমন্যাস্টিকস কোচের

পুজোয় ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, জানুন রুট ও সময়সূচী

পুজোর উদ্বোধনে এবার জেলায় জেলায় মুখ্যমন্ত্রী, পঞ্চমীতে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে শুভেন্দু

পঞ্চমী থেকে সপ্তমী বৃষ্টির সম্ভাবনা! প্যান্ডেল হপিংয়ের আগে সঙ্গে রাখুন ছাতা

আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ছক! বন্দুক বিকল হওয়ায় ভেস্তে গেল হামলার পরিকল্পনা

বিয়ে করতে বলায় বিবাহিত প্রেমিকাকে খুন, রুম হিটার দিয়ে ঝলসে দেওয়া হল দেহ

মর্মান্তিক! লিভ-ইন সঙ্গিনীকে গলায় ছুরি মেরে খুন, গ্রেফতার অভিযুক্ত

রামধনুর রঙের চিংড়িঘাটা ফ্লাইওভারে রাতারাতি বসানো হল ফাইবার ব্লক