শেষ বলে জয় পেল মুম্বই, টানা চার ম্যাচে হারল সৌরভের দিল্লি

মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক রোহিত শর্মা (

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হার, হার, হার। আবারও হার। চলতি আইপিএলে টানা চার ম্যাচ হারল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার রাতে ঘরের মাঠ কোটলা স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হার মানতে হলো ডেভিড ওয়ার্নারদের। দিল্লিকে হারিয়ে চলতি আইপিএলে প্রথম জয়ের মুখ দেখল রোহিত শর্মার।

প্রথমে ব্যাট করে অধিনায়ক ডেভিড ওয়ার্নার আর সহ অধিনায়ক অক্ষর পটেলের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে ১৭২ রান তুলেছিল দিল্লি। শেষের দিকে ব্যাটারদের ব্যর্থতায় অন্তত বড় রানের ইনিংস গড়তে পারেনি সৌরভের দল। জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে কার্যত মারকাটারি ব্যাটিং শুরু করেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ও ঈশান কিষাণ। দু’জন রানের ফুলঝুড়ি ছোটান। কিভাবে ওই জুটি ভাঙা যাবে তা বুঝেই উঠতে পারেননি দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অবশেষে অষ্টম ওভারে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন ঈশান (২৬ বলে ৩১)।

এর পরে তিলক বর্মাকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রোহিত শর্মা। দিল্লির বোলারদের কার্যত তুলোধনা করেন মুম্বই অধিনায়ক। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দুজনে ৬৮ রান তোলেন। ষষ্ঠদশ ওভারে আচমকাই মুম্বইকে জোড়া ধাক্কা দেন মুকেশ কুমার। ওভারের পঞ্চম বলে মারমুখী তিলককে (২৯ বলে ৪১ রান) ফেরান। পরের বলে আউট করেন সূর্যকুমার যাদবকে (০)। চলতি আইপিএলে লাগাতার ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছেন একসময়ে টি টুয়েন্টির শীর্ষে থাকা সূর্য। খানিকবাদেই মুম্বই অধিনায়ককে (৪৫ বলে ৬৫) সাজঘরে ফেরান দিল্লির হয়ে প্রথম মাঠে নামা মুস্তাফিজুর রহমান। এর পরেই কিছুটা চাপে পড়ে যায় মুম্বই। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামা টিম ডেভিড ও ক্যামেরন গ্রিন জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তবে রান ওঠার গতি অনেকটাই শ্লথ হয়ে যায়। শেষ ওভারে মুম্বইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল পাঁচ রান। শেষ বলে প্রয়োজন ছিল দুই রান। টিম ডেভিড ও ক্যামেরন গ্রিন দৌড়ে ওই দুই রান তুলে দলকে জয় এনে দেন।

সস্তার গয়না কিনছেন? অ্যামাজন-টিকটকের কিছু পণ্যে মিলল ক্যানসারের উপাদান

২১ জুলাইয়ের মঞ্চ থেকে বড় ঘোষণা ঋতব্রতর, শহিদ পরিবারকে মাসে ১০ হাজার আর্থিক সহায়তার আশ্বাস

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

জোর করে গাড়িতে তুলে আদিবাসী তরুণীকে গণধর্ষণ, কর্নাটকে গ্রেফতার ৩

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

একুশে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাটপন্থী নেতা অসিত মজুমদার