IPL-2023: প্লে অফে যেতে গেলে মুম্বইকে বড় ব্যবধানে হারাতেই হবে হায়দরাবাদকে

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই-এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবিবার বিকেলে চলতি আইপিএল-এর গ্রুপের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। গ্রুপের শেষ ম্যাচ জিতেই প্লে-অফে যেতে চাইছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।
সানরাইজার্স হায়দরাবাদের বিদায় আগেই ঘটেছিল। কাজেই এই ম্যাচ মার্করামদের কাছে নেহাতই নিয়মরক্ষার। অন্যদিকে মুম্বই দলের কাছে হাতছানি রয়েছে প্লে-অফে জায়গা পাকা করে নেওয়ার। কেননা ইতিমধ্যেই তিনটি দল পাকাপাকিভাবে ছাড়পত্র আদায় করে নিয়েছে প্লে-অফে খেলার। কাজেই রবিবার ঠিক আর কোন দল যাবে প্লে-অফে।

রবিবার মুম্বই জিতলেই তারা যে প্লে-অফে যাবে, তা কিন্তু হলফ করে বলা যাচ্ছে না। কারণ প্লে-অফে যেতে গেলে রোহিতদের ম্যাচ জিতলেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে। কেননা রান রেটে মুম্বই-এর থেকে এগিয়ে রয়েছে বিরাটরা। কাজেই শেষ ম্যাচে বিরাটরা যদি জিতে যায়, তাহলে পাঁচবারের চ্যাম্পিয়ন্স মুম্বইকেও বিদায় নিতে হবে খালি হাতে।

কাজেই ম্যাচ জেতার পাশাপাশি মুম্বই দলকে লক্ষ্য রাখতে হবে বড় ব্যবধানে যাতে ম্যাচ জেতা যায়। এই ম্যাচেও টস যে একটা বড় ফ্যাক্টর হবে তা বলাই বাহুল্য। মুম্বই দল এই মুহূর্তে ব্যাটিং-এ লাইনআপে যে দুজনের ওপর সবচেয়ে বেশি ভরসা করছেন সূর্য ও এবং ইষানের ওপর। আগের ম্যাচে ইষাণ রান পেলেও রান পাননি সূর্য। কাজেই বড় ব্যবধানে  হায়দরাবাদের বিরুদ্ধে জিততে গেলে রবিবারের ম্যাচে সূর্যকে বড় রান করতেই হবে। কেননা অধিনায়ক রোহিত একেবারেই ব্যর্থ আইপিএল-এ।

তেমনি বল হাতেও জ্বলে উঠতে হবে পীযূশ চাওলা, ক্যামরন গ্রিনদের। না হলে কিন্তু বিপদ রয়েছে মুম্বই-এর কাছে। এখন দেখা যাক রবিবার সূর্যের ব্যাটিং নাকি পীযূশ চাওলার দূরন্ত বোলিং মুম্বইকে ম্যাচ জিতিয়ে প্লে-অফে খেলার ছাড়পত্র আদায় করে দিতে পারেন কি না।

ষষ্ঠীর সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি উল্টে মৃত ৩

উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় ঐতিহ্যবাহী সাজে কাজল, মা-বোনকে আগলে রাখলেন অভিনেত্রী

সবজি ও পনিরের মেলবন্ধনে জমবে স্বাদ! পুজোতে বানান নবরত্ন কোর্মা

চলন্ত ট্রেনের এসি কামরায় পানের দোকান! বার্থে বসেই পান তৈরি করছে বিক্রেতা, ভাইরাল ভিডিয়ো

রেস্তরাঁয় যাবেন কেন? পুজোর সময়ে ঘরেই বানান স্বাদের তন্দুরি দম আলু

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

অস্ত্রোপচারের পর পেট থেকে বেরল তোয়ালে, চক্ষু চড়কগাছ চিকিৎসকদের

জেলের বাইরে থাকলেও দুর্গাপুজোতে ঘরবন্দি পার্থ, উৎসবে মন খারাপ প্রাক্তন শিক্ষামন্ত্রীর

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?