IPL-2023: ইষাণ-সূর্যর প্রশংসায় পঞ্চমুখ রোহিত শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে গত বুধবার জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ৬ উইকেটে জয় হাসিল করেছেন রোহিত ব্রিগেড। এই জয়ের পরই সংবাদমাধ্যমের কাছে হিটম্যান বলেন, আমি খুশি আমার বোলিং বিভাগের এই উন্নতি দেখে। তবে গতকালের ম্যাচে সূর্যকুমার যাদব ফের রান পাওয়ায় খুশি হয়েছেন হিটম্যান।

এই প্রসঙ্গে হিটম্যান বলেন, আমাদের দলের দুই ব্যাটার সূর্যকুমার যাদব এবং ইষাণ কিষাণ পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে দুরন্ত খেলেছে। বিশেষ করে সূর্যকুমার তো যেন ওঁর পুরনো ছন্দটাই ফিরে পেয়েছিল। সূর্য এককথায় দারুণভাবে শিখর ধাওয়ানদের বিরুদ্ধে ব্যাট করল। ওঁর ব্যাটিং-এ যেমনি ছিল নিখুঁত সময়জ্ঞান এবং তেমনি ছিল টেকটিসও।

আরও জানতে পড়ুন: অশান্ত মণিপুরকে শান্ত করতে সাহায্যের আবেদন মেরি কমের

Published by:

সুর্য কুমার যাদবের পাশাপাশি রোহিত প্রশংসা করেন দলের আর এক ব্যাটসম্যান ইষাণ কিষাণেরও। পাঞ্জাবের বিপক্ষে ইষাণ ৪১ বল খেলে ৭৫ রান করেছেন। ইষাণের এই পারফরম্যান্স নিয়ে রোহিত বলেন, ইষাণকে দেখতে এইরকম ছোট হলে কি হবে ওঁর ব্যাটে যে কত শক্তি আছে সেটা পাঞ্জাবের বিপক্ষে ও প্রমাণ করে দিয়েছে। আসলে ইষাণ ধাওয়ানদের বিপক্ষে যে শটগুলো নিয়েছে তা একদিনে কারও পক্ষে নেওয়া সম্ভব নয়। দীর্ঘদিন ও শটগুলোই অনুশীলন করে গত বুধবার তার ফল পেয়েছে। আসলে ইষাণকে দেখে কেউ ভাবতে পারেননি যে ওইরকম পাওয়ার ক্রিকেট খেলবে।

প্রথম দিকে দল কেন ব্যর্থ হচ্ছিল তার কারণ হিসেবে হিটম্যান বলেন, আমি চলতি আইপিএল-এ শুরু হওয়ার সময় এই ব্যাটাররা কিছু ম্যাচে হতাশ করেছে ঠিক কথাই তার ফলেই আমাদের প্রথমদিককার ম্যাচগুলিতে জয় অধরা থেকে গিয়েছিল।তবে শুধু ব্যাটসম্যানদের দোষ দিয়ে লাভ নেই, পরিকল্পনাতেও ঘাটতি ছিল। কিন্তু পরবর্তীকালে যখন আমি দলের সকলের সঙ্গে কথা বলে পরিকল্পনা পরিবর্তন করি এবং তারফলেই টিম ঘুরে দাঁড়াতে শুরু করে বলে মনে করেন মুম্বই অধিনায়ক।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু