IPL-2023: ডেভিড কনওয়ের কাঁধে ভর করে পাঞ্জাবকে ২০১ রানের টার্গেট চেন্নাইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি আইপিএল-এ রবিবার প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ ছিল পাঞ্জাব কিংস। ম্যাচে প্রথমে ব্যাট করে চেন্নাই ২০১ রানের টার্গেট খাড়া করল পাঞ্জাবের সামনে। সাপ-লুডোর লিগ টেবিলে চার নম্বরে রয়েছে ধোনির দল। কাজেই রবিবারের ম্যাচটা লিগ টেবিলে উপরে উঠতে গেলে তাঁদের জিততেই হবে। অন্য দিকে পাঞ্জাব রয়েছে সাত নম্বর স্থানে। প্লে অফের জায়গা পাকা করতে পাঞ্জাবকেও কিন্তু এই ম্যাচে পয়েন্ট হারালে চলবে না।

প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই দলের দুই ওপেনার ঋতুরাজ ও কনওয়ে ভালোই শুরু করেছিলেন। কিন্তু ঋতুরাজ ৩৭ রানে প্যাভেলিয়নে ফিরলেও চেন্নাইকে একার কাঁধেই টানলেন চলতি আইপিএল-এ দারুণ ছন্দে থাকা ডেভিড কনওয়ে। তাঁর ব্যাট থেকে মূল্যবান ৯২ রান। ৫২টি বল খেলে ১৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে এই রান করেন কনওয়ে। সেঞ্চুরি থেকে তাঁকে থামতে হল মাত্র ৮ রান দূরে। বাকি চেন্নাই ব্যাটাররা কিন্তু সেইভাবে রান পেলেন না। ব্যর্থ হলেন মঈন আলি, রবীন্দ্র জাদেজারা। তবুও তাঁদের মধ্যে শিভম দুবে কিছুটা চেষ্টা করেছিলেন। তাঁর ব্যাট থেকে এল ২৮টি রান। অধিনায়ক ধোনি শেষ বেলায় নামলেন ঠিক কথাই, তাঁর ব্যাট সেইভাবে রান এল না। কেননা তখন চেন্নাই-এর ব্যাটিং-এর ওভার প্রায় শেষ লগ্ন। তবুও তাঁর ব্যাট থেকে এল মূল্যবান ১৩টি রান।

পাঞ্জাবের হয়ে অর্শদীপ, সিকান্দার রাজা, সাম কারেন এবং রাহুল চাহাররা একটি করে উইকেট পেলেন ঠিক কথাই। কিন্তু ২০০ রানের গণ্ডির মধ্যে চেন্নাইকে ধরে রাখতে পারলেন না তাঁরা। এখন পাঞ্জাব দলনেতা শিখর ধাওয়ান কতটা টানতে পারেন তা অবশ্য সময়ই বলবে।

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

পুজোর সময়ে দিল্লি থাকছেন? ঘুরে আসুন রাজধানীর ৮টি বিখ্যাত মণ্ডপ

গভীর রাতে গুজরাতের ওষুধের কারখানায় রিঅ্যাক্টর ফেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ শ্রমিক

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

পার্লার ছাড়াই ত্বকের ডিটক্স! বাড়িতেই বানান এই ৩টি চারকোল মাস্ক

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪