IPL-2023: প্রথম ম্যাচে হারের বদলা নিতে মরিয়া ধোনিরা

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এর প্রথম ম্যাচে রাজস্থানের কাছে মাত্র ৩ রানে হারতে হয়েছিল ধোনির চেন্নাই সুপার কিংসকে। এই ম্যাচে মুখোমুখি হওয়ার আগে ধোনিরা কিন্তু সঞ্জুদের তিন নম্বর স্থানে পাঠিয়ে দিয়ে এক নম্বর স্থান দখল করে নিয়েছে। দুই দলই ৭টি করে ম্যাচ খেলে ফেলেছে ইতিমধ্যেই। তার মধ্যে ধোনিরা জিতেছে ৫টি-ম্যাচে। হার হয়েছে দুটিতে। অন্য দিকে রাজস্থান ৪টি জিতেছে, হেরেছে ৩টিতে। কাজেই এই ম্যাচ যে হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

রাজস্থান বিরুদ্ধে প্রথম ম্যাচে রান পাননি ছন্দে থাকা ঋতুরাজ। তবে রান পেয়েছিলেন অজিঙ্কা রাহানে ডেভিড কনওয়ে। সুতরাং বৃহস্পতিবার ম্যাচেও এই তিন ব্যাটারের ওপরই নির্ভর করবেন ধোনিরা তা বলাই বাহুল্য। সঞ্জুদের বিরুদ্ধে দ্বিতীয়বা মাঠে নামার আগে ঋতুরাজ তাঁর হারানো ছন্দ কিছুটা খুঁজে পেয়েছেন। কনওয়ে এবং রাহানেও ভালো রান পেয়েছেন। সুতরাং চেন্নাই চাইবে এই তিন ব্যাটারের কাঁধে ভর করেই বড় রানের টার্গেট রাজস্থানের সামনে খাড়া করতে।

বোলিং বিভাগে আকাশ সিং, রবীন্দ্র জাদেজা, মইন আলি এবং তুষার দেশপাণ্ডেরা ছন্দেই আছেন। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন আজকের ম্যাচটা জিততে গেলে কিন্তু চেন্নাই বোলারদেরও বড় ভূমিকা পালন করতে হবে।

আরও জানতে পড়ুন: বিসিসিআই-এর প্রকাশিত তালিকায় পদোন্নতি হল রীচা-জেমিমার

অন্য দিকে, সদ্য একনম্বর স্থান হারানো রাজস্থান যে বৃহস্পতিবার চেন্নাইকে ফের হারিয়ে তাদের একনম্বর স্থান ফিরে পেতে চাইবে তা বলাই যায়। কেননা আগের ম্যাচে লড়াই করেও বিরাটদের কাছে মাত্র ৭ রানে হারতে হয়েছে সঞ্জুদের। এবং সেই ম্যাচে হারের ফলেই এক নম্বর স্থান থেকে তাঁরা নেমে গিয়ে ৩ নম্বর স্থানে রয়েছেন।

প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে রান পাননি যশস্বী। ব্যর্থ হয়েছিলেন অধিনায়ক সঞ্জুও। কাজেই এই ম্যাচে তাঁরাও চাইবেন বড় রান করতে। বিরাটদের বিরুদ্ধে ম্যাচে বাটলার রান না পেলেও রান পেয়েছিলেন সঞ্জু ও যশস্বী। কাজেই চেন্নাই-এর মতো রাজস্থানও যে এই তিন ব্যাটারের ওপর নির্ভরশীল তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, বোলিং বিভাগে রাজস্থা অনেকটাই টেক্কা দিয়েছে চেন্নাইকে। কেননা অভিজ্ঞ বোলারের সংখ্যা রাজস্থান দলে অনেক বেশি। বোল্ট, চাহাল, অশ্বিন এই তিন কম্বিনেশন যে কোনও দলের কাছেই ত্রাস। এছাড়া আছেন জেসন হোল্ডারও। তবে সূত্রের খবর, জেসন হোল্ডারের জায়গায় খুব সম্বভত ধোনিদের বিরুদ্ধে মাঠে নামতে পারেন অ্যাডাম জাম্পা।

এখন দেখার রাজস্থান তাদের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও চেন্নাইকে হারিয়ে ফের একনম্বর স্থান দখল করতে পারে কি না, নাকি চেন্নাই প্রথম ম্যাচের বদলা নিয়ে এক নম্বর স্থানেই থাকে, তা অবশ্য সময়ই বলবে।

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

পুজোর সময়ে দিল্লি থাকছেন? ঘুরে আসুন রাজধানীর ৮টি বিখ্যাত মণ্ডপ

গভীর রাতে গুজরাতের ওষুধের কারখানায় রিঅ্যাক্টর ফেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ শ্রমিক

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

পার্লার ছাড়াই ত্বকের ডিটক্স! বাড়িতেই বানান এই ৩টি চারকোল মাস্ক

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪