IPL 2023: চেন্নাইকে জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

রাজস্থান রয়্যালসের পক্ষে সর্বোচ্চ রান করেন জস বাটলার (৫২)।

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: জস বাটলার, দেবদত্ত পাড়িক্কল ও রবিচন্দ্রন অশ্বিনের চওড়া ব্যাটে ভর করে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৭৫ রান তুলল রাজস্থান রয়্যালস। তবে ব্যাট হাতে এদিন ব্যর্থ হন রাজস্থানের অধিনায়ক  সঞ্জু স্যামসন। চেন্নাইয়ের পক্ষে রবীন্দ্র জাদেজা, তুষার পাণ্ডে  ও আকাশ সিংহ দুটি করে উইকেট নিয়েছেন।

বুধবার চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় রাজস্থান রয়্যালস। তুষার দেশপাণ্ডের বলে শিভম দুবের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন যশস্বী জয়সোয়াল (৮ বলে ১০)। দলকে বিপদ থেকে টেনে তোলার গুরুদায়িত্ব কাঁধে নেন জস বাটলার ও দেবদত্ত পাড়িক্কল। দুজনে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ৪১ বলে ৭৭ রান যোগ করেন। বাউন্ডারি আর ওভার বাউন্ডারির ফুলঝুড়ি ছোটান। নবম ওভারে বল করতে এসে রাজস্থানকে জোড়া ধাক্কা দেন রবীন্দ্র জাদেজা। এক বলের ব্যবধানে পর পর সাজঘরে পাঠান দেবদত্ত (২৬ বলে ৩৮) ও রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনকে (০)।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে বাটলার ও রবিচন্দ্রন অশ্বিন চেন্নাইয়ের বোলারদের আক্রমণ সামাল দেন। ভালোই খেলছিলেন দুজনে। পঞ্চদশ ওভারের শেষ বলে রবিচন্দ্রনকে (২২ বলে ৩০) ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন আকাশ সিং। ১৫ ওভার শেষে রাজস্থানের রান দাঁড়ায় চার উইকেটে ১৩৫। একের পর এক সতীর্থকে ফিরে যেতে দেখেও অবিচল থাকেন বাটলার। ৩৩ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। এ নিয়ে আইপিএলে ১৮ তম অর্ধশতরান পেলেন  ইংল্যান্ডের ব্যাটার। তবে অর্ধশতরান করার পরেই মারতে গিয়ে স্বদেশি মইন আলির বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বাটলার (৩৬ বলে ৫২)। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সিমরন হেইটমায়ার ও ধ্রুব জোরেল। ১৯তম ওভারের শেষ বলে জোরেলকে (৬ বলে ৪) ফিরিয়ে জুটি ভাঙেন আকাশ সিংহ। তুষার দেশপান্ডের বলে শূন্য রানে ফেরেন জেসন হোল্ডার। শেষ বলে দ্বিতীয় রান নেওয়ার সময়ে আউট হন অ্যাডাম জাম্পা (১)।  ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে রাজস্থান। হেইটমায়ার ১৮ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।

১২ বছর বয়সে হারিয়ে গিয়েছিল, ২৪ বছর পর বুকের ধনকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মা

পঞ্চমীতে শান্তিপুর ১২ জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

সুপ্রিম নির্দেশে নাম বদলাল ‘ঘুষখোর পণ্ডিত’-এর, কবে মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ীর ছবি?

ফ্লাইওভারের তলায় টেবিল টেনিস, ক্যারাম প্রতিযোগিতা! শহর সাজাতে নয়া ভাবনা অগ্নিমিত্রার

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

দুপুরের পাতে সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন সুস্বাদু শিমের ঝাল

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের