IPL-2023: উমরানকে ঠিকভাবে ব্যবহার করতে পারেনি হায়দরাবাদ মত জাহির খান-এর

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি আইপিএল এখন প্রায় শেষের মুখে। ঠিক সেই সময়ই বর্তমান সানরাইজার্স হায়দরাবাদ দলের তরুণ পেস বোলার উমরান মালিককে নিয়ে মন্তব্য করলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার জাহির খান।

উল্লেখ্য, চলতি আইপিএল-এ ম্যাচে অন্যান্য ভারতীয় বোলাররা যেভাবে সুযোগ পেয়েছেন তা উমরান তা পাননি। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রাক্তন জাতীয় ক্রিকেটার বলেন, উমরান মালিক বর্তমানে ভারতীয় দলের একজন অন্যতম প্রতিশ্রুতিবান ক্রিকেটার। কিন্তু তাঁকে দল দল সানরাইজার্স হায়দরাবাদের টিম ম্যানেজমেন্ট ঠিকভাবে ব্যবহার করতে পারেননি। এইজন্য উমরান নয়, দায়ী তাঁরাই।

প্রাক্তন এই ক্রিকেটারের মতে, উমরান অত্যন্ত প্রতিশ্রুতিবান একজন ক্রিকেটার, এই বিষয়ে কোনও সন্দেহ নেই। ২০২২ সালে জম্মু ও কাশ্মীর থেকে উমরানের উত্থান হয়ে জাতীয় ক্রিকেটে। ইতিমধ্যেই ও জাতীয় দলের হয়ে একদিনের এবং টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা অর্জন করেছে। অথচ ২০২৩-এর আইপিএল-এর আসরে তাঁকে সেইভাবে কেন ব্যবহার করতে পারলেন হায়দরাবাদের টিম ম্যানেজমেন্ট তা আমার বোধগম্য হচ্ছে না।

জাহির আরও বলেন, যে কটা ম্যাচ উমরান সুযোগ পেয়েছে তাতে খুব একটা খারাপ পারফরম্যান্স কিন্তু করেনি। সাতটা ম্যাচে ও হায়দরাবাদের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেয়েছিল, তার মধ্যে ৫টি উইকেট ঝুলিতে পুড়েছে। অ্যাভারেজও ১০.৩৫। অথচ এই বোলারটাই দলে সুযোগ পেল না। যা দেখে সত্যিই আমি খুব হতাশ।

আরও জানতে পড়ুন: বেটিং-এর দায়ে অভিযুক্ত হয়ে ৮ মাস সাসপেন্ড ইভান টনি

এরপরই উমরানের উদ্দেশে জাহিরের বার্তা, ভেঙে পড়ো না। সবারই এইরকম একটা সময় আসে। নিজেকে তৈরি করতে থাকো আগামী দিনগুলির জন্য। পাশাপাশি সানরাইজার্স কর্তৃপক্ষের কাছেও জাহিরের অনুরোধ, আপনারা সঠিকভাবে উমরানকে এখন থেকেই গাইড করুন, যাতে ওঁর পারফরম্যান্সে কোনও প্রভাব ভবিষ্যতে না পড়ে।

পঞ্চমীর সকালে নারায়ণগড়ে ভয়াবহ দুর্ঘটনা! মৃত সরকারি বাসের কন্ডাক্টর, জখম ৮

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

সৌন্দর্যায়নের রঙেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা? চিংড়িহাটার ঘটনার পর আসানসোলে রং তোলা শুরু হল

৩০০ বছরের পুরোনো বর্ধমানের দাস পরিবারে বাড়ির তৈরি বিশেষ ধূপেই হয় দেবীর আরাধনা

পঞ্চমীর ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, বালি বোঝাই ট্রাক্টর-গাড়ির সংঘর্ষে মৃত ১

৩১ অক্টোবরের মধ্যেই ওবিসি ক্যাটেগরি সংশোধন, পঞ্চমীতে বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের

গোপনে ছাত্রীদের পোশাক খোলার দৃশ্য রেকর্ড! ৯০ বছরের কারাদণ্ড জিমন্যাস্টিকস কোচের

পুজোয় ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, জানুন রুট ও সময়সূচী

পুজোর উদ্বোধনে এবার জেলায় জেলায় মুখ্যমন্ত্রী, পঞ্চমীতে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে শুভেন্দু

পঞ্চমী থেকে সপ্তমী বৃষ্টির সম্ভাবনা! প্যান্ডেল হপিংয়ের আগে সঙ্গে রাখুন ছাতা

আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ছক! বন্দুক বিকল হওয়ায় ভেস্তে গেল হামলার পরিকল্পনা

বিয়ে করতে বলায় বিবাহিত প্রেমিকাকে খুন, রুম হিটার দিয়ে ঝলসে দেওয়া হল দেহ

মর্মান্তিক! লিভ-ইন সঙ্গিনীকে গলায় ছুরি মেরে খুন, গ্রেফতার অভিযুক্ত

রামধনুর রঙের চিংড়িঘাটা ফ্লাইওভারে রাতারাতি বসানো হল ফাইবার ব্লক