লখনউকে জয়ের জন্য ২০৯ রানের লক্ষ্য দিল দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘মরণ-বাঁচন’ ম্যাচে অভিষেক পোড়েল ও ত্রিস্তান স্টাবসের চওড়া ব্যাটে ভর করে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ল দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২০৮ রান তুললেন ঋষভ পন্থরা।  

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে দিল্লি ক্যাপিটালসে ব্যাট করতে পাটান লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুল। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে বাদ দিয়েই মাঠে নামে দিল্লি। ওপেন করতে নামেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ও অভিষেক পোড়েল। শুরুতেই ধাক্কা খায় ঋষভ পন্থের দল। ইনিংসের দ্বিতীয় বলে ফিরে যান ম্যাকগার্ক (০)। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে খাদ থেকে টেনে তোলেন অভিষেক ও শাই হোপ। দুজনেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন। প্রথম পওয়ার প্লে-তে ৭৩ রান সংগ্রহ করে দিল্লি। মাত্র ২১ বলে ৫টি চার ও চারটি ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরান পূর্ণ করেন অভিষেক। শাই হোপ এক প্রান্ত ধরে রাখেন। নবম ওভারে বল করতে এসে হোপকে ফিরিয়ে (২৬ বলে ৩৮) লখনউকে ব্রেক থ্রু এনে দেন রবি বিষ্ণোই। ১২তম ওভারে নাভিন উল হকের  প্রথম বলে নিকোলাস পুরানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অভিষেক। আউট হওয়ার আগে ৩২ বলে ৫৮ রান করেন বাংলার তরুণ ব্যাটার।

এর পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে খানিকটা শক্ত ভিতের উপরে দাঁড় করান দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ ও ত্রিস্তান স্টাবস। দুজনে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৬তম ওভারে নাভিন উল হকের প্রথম বলে বাউন্ডারি হাঁকান দিল্লির অধিনায়ক। পরের বলেই অবশ্য সাজঘরে ফিরতে হয় ঋষভকে (৩৩)। দিল্লির অধিনায়ক আউট হওয়ার পরেই রুদ্রমূর্তি ধরেন ত্রিস্তান স্টাবস। ১৯তম ওভারে নাভিন উল হককে তুলোধনা করে ২১ রান তোলেন তিনি। সেই সঙ্গে ২২ বলে নিজের অর্ধশতরানও পূর্ণ করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২০৮ রান তোলে দিল্লি। স্টাবস ২৫ বলে ৫৭ এবং অক্ষর পটেল ১০ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। লখনউয়ের হয়ে নাভিন উল হক চার ওভারে ৫১ রান খরচ করে দুই উইকেট নিয়েছেন।  

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের