স্টোইনিসের দুরন্ত শতরানের দৌলতে চেন্নাইকে হারাল লখনউ

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: চলতি আইপিএলে ঘরের মাঠে অপরাজিত থাকার তকমা হারাল চেন্নাই সুপার কিংস। বিফলে গেল চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের অপরাজিত শতরান। প্রথমে ব্যাট করে ২১০ রান তুলেও বোলারদের ব্যর্থতায় মঙ্গলবার রাতে লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে যেতে হল চেন্নাই সুপার কিংসকে। জয়ের জন্য শেষ ওভারে ১৭ রানের প্রয়োজন ছিল লোকেশ রাহুলদের। কিন্তু মুস্তাফিজুর রহমান ক্লাব পর্যায়ের বোলিং করে তিন বলেই ওই রান দিয়ে দিলেন। ফলে তিন বল বাকি থাকতেই হাতে ছয় উইকেট নিয়ে জয় হাসিল করল লখনউ।

অথচ চিপক স্টেডিয়ামে এদিন জয়ের জন্য ২১১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিলেন লোকেশ রাহুলরা। ইনিংসের তৃতীয় বলেই শূন্য রানে সাজঘরে ফিরে গিয়েছিলেন কুইন্টন ডি কক। অধিনায়ক লোকেশ রাহুলও বেশিক্ষণ টিঁকতে পারেননি। তিনি করেন মাত্র ১৬ রান। তিন নম্বরে ব্যাট করতে নামা মার্কাস স্টোইনিস একপ্রান্তে দাঁড়িয়ে একা কুম্ভ হয়ে লড়াই শুরু করেন। দেবদত্ত পাড়িক্কলকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ৫৫ রান যোগ করে দলের বিপর্যয় খানিকটা সামলে দেন। ১১তম ওভারে মাথিশা পাথিরানার বলে ফিরে যান দেবদত্ত পাড়িক্কল (১৫)। অনেকেই ভেবেছিলেন, চেন্নাইকে আর হারাতে পারবে না লখনউ।

কিন্তু তাদের ভুল প্রমাণ করে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অজি অলরাউন্ডার স্টোইনিস। চতুর্থ উইকেটে নিকোলাস পুরানকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। মাথা ঠাণ্ডা করে খেলতে থাকেন। যে বলকে মারার প্রয়োজন সেই বলেই ব্যাট চালিয়েছেন। উল্টোদিকে নিকোলাস পুরান তাণ্ডব শুরু করেন।চতুর্থ উইকেটে দুজনে ৭০ রান যোগ করার পাশাপাশি দলকে ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৭তম ওভারে এসে পুরানকে (১৫ বলে ৩৪) সাজঘরে ফিরিয়ে দেন মাথিশা পাথিরানা। নিকোলাস পুরান আউট হয়ে সাজঘরে ফেরার সময়ে লখনউয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ বলে ৫৩ রান। আর ওই কঠিন লক্ষ্য পূরণে ঝোড়ো ব্যাটিং শুরু করে দেন স্টোইনিস ও দীপক চাহার। শেষ পর্যন্ত তিন বল বাকি থাকতেই হেসেখেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁচে দেন দুজনে। স্টোইনিস ৬৩ বলে ১৩টি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ১২৪ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে দীপক চহার ৬ বলে ১৭ রান করে অপরাজিত থেকে যান।

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

সূর্যের গোচরেই বাড়বে দুশ্চিন্তা! শনিবার থেকে সাবধানে থাকুন এই ৪ রাশির জাতকরা

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪