দুরন্ত বেঙ্কটেশ, মুম্বইকে ১৫৮ রানের লক্ষ্য দিল কলকাতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বেঙ্কটেশ আইয়ার ও নীতীশ রানার দাপুটে ব্যাটিংয়ের সুবাদে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লড়াই করার মতো রান তুলল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছে কেকেআর। মুম্বইয়ের পক্ষে পীযূষ চাওলা ও যশপ্রীত বুমরা ২টি করে উইকেট নিয়েছেন।

শনিবার রাতে ইডেন গার্ডেন্সে বৃষ্টির জন্য ম্যাচ শুরু করতে প্রায় পৌনে দুঘন্টা দেরি হয়। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ড্য। ব্যাট করতে নেমে ঘরের মাঠে শুরুতেই ধাক্কা খায় কেকেআর। প্রথম ওভারেই দুরন্ত ফর্মে থাকা ফিল সল্টকে (৬) ফিরিয়ে দেন নুয়ান থুসারা। পরের ওভারের প্রথম বলেই চলতি আইপিএলে কেকেআরের পক্ষে সর্বাধিক রানকারী সুনীল নারাইনকে শূন্য রানে ফেরান যশপ্রীত বুমরা। তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা চালান বেঙ্কটেশ আইয়ার ও কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ার। দুজনে ৩০ রান যোগ করেন। পঞ্চম ওভারে নাইট অধিনায়কের (৭) স্ট্যাম্প ছিটকে দেন আনশুল কম্ভোজ। এর পরেই রুদ্রমূর্তি ধারণ করে মুম্বইয়ের বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন বেঙ্কটেশ। নবম ওভারে তাঁকে সাজঘরে ফিরিয়ে কলকাতাকে জোর ধাক্কা দেন পীযূষ চাওলা। ২১ বলে ৪২ করেন বেঙ্কটেশ।

এর পরে নীতীশ রানা ও আন্দ্রে রাসেল জুটি বেঁধে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। ১২ তম ওভারে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ব্যক্তিগত ৩৩ রানে সাজঘরে ফেরেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক নীতীশ। পরের ওভারে পীযূষ চাওলার বলে আউট হয়ে যান রাসেলও (১৪ বলে ২৪)। চলতি আইপিএলে অফ ফর্মে থাকা রিঙ্কু সিং ব্যাট হাতে জ্বলে ওঠার ইঙ্গিত দিয়েছিলেন। যদিও তাঁর কাছ থেকে তেমন আগ্রাসী ব্যাটিং দেখতে পাওয়া যায়নি। ১২ বলে দুই ছক্কার সাহায্যে ২০ রান করে ফেরেন। শেষ পর্যন্ত ১৫৭ রানে থামে কলকাতার ইনিংস। রমনদীপ সিং ১৭ এবং মিচেল স্টার্ক ২ রানে অপরাজিত থেকে যান।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের