মুম্বইয়ের বিরুদ্ধে ১৬৯ রানে গুটিয়ে গেল কলকাতা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয়ের মুখে কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১৬৯ রানে গুটিয়ে গেলেন শ্রেয়স আইয়াররা। বেঙ্কটেশ আইয়ার ও মণীশ পাণ্ডে ছাড়া আর কেউ রান পাননি। দুজনে ৮৩ রানের জুটি না গড়লে আরও লজ্জায় পড়তে হত শাহরুখ খানের দলকে। মুম্বইয়ের পক্ষে নুয়ান থুসারা ও যশপ্রীত বুমরারা আগুন ঝরানো বোলিং করেছেন। দুজনে যথাক্রমে ৪২ ও ১৮ রানের বিনিময়ে তিনটি করে উইকেট নিয়েছেন।

শুক্রবার রাতে ঘরের মাঠে প্রথমে টসে জিতে কলকাতাকে ব্যাটিং করতে পাঠান মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। গত কয়েকটি ম্যাচে বিপক্ষের কাছে ত্রাস হয়ে উঠেছিল কলকাতার ওপেনিং জুটি। এদিন অবশ্য ফিল সল্ট ও সুনীল নারাইনদের বেশিক্ষণ ক্রিজে থিতু হতে দেননি মুম্বইয়ের বোলাররা। ইনিংস শুরুর ওভারে সল্টকে (৫) ফেরান থুসারা। নিজের পরের ওভারে ফের নাইট শিবিরে জোড়া ধাক্কা দেন শ্রীলঙ্কার বোলার। প্রথমে অঙ্গকৃশ রঘুবংশী (১৩) ও পরে নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (৬) ফেরান। সুনীল নারাইনকে (৮) ফিরিয়ে নাইট শিবিরে বড় ধাক্কা দেন হার্দিক। যার টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা না পাওয়া নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন সেই রিঙ্কু সিং (৯) ফের ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে কলকাতা।

এর পরেই ম্যাচের রং খানিকটা বদলে দিতে থাকেন বেঙ্কটেশ ও মণীশ পাণ্ডে। দুজনে ঠাণ্ডা মাথায় দেখেশুনে খেলতে থাকেন এবং দলকে এগিয়ে নিয়ে যান। ১৭তম ওভারে মণীশকে (৪২) ফিরিয়ে জুটি ভাঙেন হার্দিক। আর মণীশ ফেরার পরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নাইটদের ব্যাটিং লাইন আপ। আন্দ্রে রাসেল (৭) রান আউট হয়ে ফেরেন। পরের ওভারে রমনদীপ সিং (২) ও মিচেল স্টার্ককে (০) ফিরিয়ে দেন যশপ্রীত বুমরা। ইনিংসের শেষ ওভারে একা কুম্ভ হয়ে লড়াই করা বেঙ্কটেশ আইয়ারকে (৭০) ফিরিয়ে কলকাতাকে গুটিয়ে দেন ভারতীয় দলের স্পিডস্টার।

মহাষ্টমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে ভিড়

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

অষ্টমীতে দুর্যোগ! পরিবারের সঙ্গে সময় কাটান, অপরিচিতদের কথা বিশ্বাস করলে বিপদ

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া