হায়দরাবাদকে গুঁড়িয়ে আইপিএলের ফাইনালে কেকেআর

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: প্যাট কামিন্সদের উড়িয়ে আইপিএলের ফাইনালে পৌঁছলেন শ্রেয়স আইয়াররা। প্রথমে ব্যাট করতে নেমে মিচেল স্টার্কের আগুন ঝরানো বোলিংয়ের মুখে পড়ে ১৫৯ রানে গুটিয়ে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে ১৩.৪ ওভারে রহমানুল্লাহ গুরবাজ আর সুনীল নারাইনের উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স। ২০২১ সালের পরে ফের ফাইনালে পৌঁছল শাহরুখ খানের দল। আগামী রবিবার চতুর্থবার আইপিএলের ট্রফি জয়ের লক্ষ্যে নামবেন শ্রেয়স আইয়াররা। কলকাতার কাছে হারলেও এখনও অবশ্য ফাইনালে পৌঁছনোর সুযোগ রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের কাছে।

মঙ্গলবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। শুরুতে মিচেল স্টার্কের আগুন ঝরানো বোলিংয়ের মুখে অসহায় আত্মসমর্পণ করেন ট্র্যাভিস হেড-অভিষেক শর্মারা। শেষ পর্যন্ত রাহুল ত্রিপাঠি ও হাইনরিখ ক্লাসেনের ৬২ রানের জুটির সুবাদে ভদ্রস্থ জায়গায় পৌঁছয় হায়দরাবাদ। ১৫৯ রান তোলেন কামিন্সরা। কিন্তু ওই অল্প রান নিয়ে কলকাতার শক্তিশালী ব্যাটিংয়ের মোকাবিলা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিলেন বিশেষজ্ঞরা। তাঁদের সেই বিশ্লেষণই খাঁটি হল।

জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন কলকাতার দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও সুনীল নারাইন। শেষ পর্যন্ত চতুর্থ ওভারে বল করতে এসে গুরবাজকে (২৩) ফিরিয়ে জুটি ভাঙেন টি নটরাজন। সপ্তম ওভারে সুনীল নারাইনকে (২১) ফিরিয়ে দেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু তাতে কলকাতাকে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। তৃতীয় উইকেটে জুটি বেঁধে বেঙ্কটেশ আইয়ার ও শ্রেয়স আইয়ার দলকে এগিয়ে নিয়ে যান। যদিও ১১তম ওভারে কলকাতা অধিনায়কের সহজ ক্যাচ ফেলে দেন হেড। ওই সময়ে ১৪ রানে ব্যাট করছিলেন শ্রেয়স। জীবন ফিরে পেয়ে আর পিছনের দিকে তাকাননি কেকেআর অধিনায়ক। হায়দরাবাদের বোলারদের নির্দয়ভাবে প্রহার করতে শুরু করেন। তাঁর সঙ্গে তাল মেলান বেঙ্কটেশ। শেষ পর্যন্ত ১৩.৪ ওভারেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন দুজনে। ২৮ বলে ৫টি চার ও চারটি ছক্কার সাহায্যে ৫১ রানে অপরাজিত থাকেন বেঙ্কটেশ। উল্টোদিকে শ্রেয়স ২৪ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন শ্রেয়স।

ঐতিহাসিক, জাপানের সঙ্গে T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর