দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজস্থানকে হারিয়ে ফাইনালে কলকাতার মুখোমুখি হায়দরাবাদ

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ব্যর্থ হল যশস্বী জয়সোয়াল ও ধ্রুব জুরেলের লড়াই। বাকি ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন শটের কারণে শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৩৬ রানে হেরে গেল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেছিলেন প্যাট কামিন্সরা। জবাবে সাত উইকেট ১৩৯ রানেই আটকে যায় সঞ্জু স্যামসনরা। ব্যাট হাতে কিছু করতে না পারলেও বল হাতে ভেল্কি দেখান শাহবাজ আহমেদ। চার ওভারে ২৩ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। ২০১৩ সালে দিল্লিতে এলিমিনেটরে রাজস্থানের কাছে হেরে ট্রফি জয়ের লড়াই থেকে ছিটকে গিয়েছিল হায়দরাবাদ। সেই হারের মধুর প্রতিশোধ নিলেন প্যাট কামিন্সরা। ট্রফি জয়ের লক্ষ্যে আগামী রবিবার (২৬ মে) ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ।

জয়ের জন্য রাজস্থানের সামনে লক্ষ্য ছিল মাত্র ১৭৬ রানের। খুব একটা কঠিন ছিল না লক্ষ্যে পৌঁছনো। শুধু প্রয়োজন ছিল মাথাঠাণ্ডা করে খেলার। সেটাই করতে পারলেন না সঞ্জু স্যামসনরা। শুরু থেকে্ই ভুবনেশ্বর কুমার ও প্যাট কামিন্সদের বোলিংয়ের সামনে গুটিয়ে রইলেন টম কোহেলার। চতুর্থ ওভারে তাঁকে (১০) সাজঘরে ফিরিয়ে রাজস্থানকে প্রথম ধাক্কা দেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। এর পরে আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন যশস্বী জয়সোয়াল। হায়দরাবাদের বোলারদের পাল্টা মারের পথে হাঁটেন। অষ্টম ওভারে তাঁকে থামান শাহবাজ আহমেদ। ২১ বলে ৪২ রান করে সাজঘরে ফেরেন যশস্বী। পরের ওভারে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনকে (১০) ফেরান অভিষেক শর্মা। ১২ তম ওভারে বল করতে এসে জোড়া আঘাত হানেন শাহবাজ। পর পর ফিরিয়ে দেন রিয়ান পরাগ (৬) ও রবিচন্দ্রন অশ্বিনকে। ৭৯ রানের মধ্যেই রাজস্থানের অর্ধেক ব্যাটার সাজঘরে ফিরে যান।

তবে হায়দরাবাদের জয়কে বিলম্বিত করেন পাঁচ নম্বরে নামা ধ্রুব জুরেল। একা কুম্ভ হয়ে লড়াই করতে থাকেন। সিমরান হেইটমায়ার (৪) ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন হায়দরাবাদের অভিষেক শর্মা। সপ্তম উইকেটে রভম্যান পাওয়েলকে সঙ্গে নিয়ে দলকে সামনের দিকে টেনে নিয়ে যান জুরেল। মাত্র ২৬ বলে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে অর্ধশতরান করেন। অষ্টাদশ ওভারে পাওয়েলকে (৬) ফিরিয়ে রাজস্থানের হার সুনিশ্চিত করেন টি নটরাজন। শেষ পর্যন্ত ১৩৯ রানেই থমকে যায় রাজস্থানের ইনিংস। ৩৫ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন জুরেল।

Published by:

Share Link:

More Releted News:

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

বুমরাহ-অক্ষর-কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ তারকা পাক ক্রিকেটার 

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ