বৃষ্টির কারণে ইডেনে শুরু হয়নি কলকাতা-মুম্বই ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি: হতচ্ছাড়া বৃষ্টি বাগড়া বসাল কলকাতা নাইট রাইডার্স-মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে। শুক্রবার রাতে ইডেন গার্ডেন্সে বৃষ্টির কারণে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও টস করা সম্ভব হয়নি। এমনকি খেলাও শুরু করা যায়নি। ঝিরঝিরে বৃষ্টি মাথায় নিয়েই খেলা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত  ইডেনের পিচ ঢেকে রাখা হয়েছে। সিএবির কর্মীরা মাঠের জল সরানোর চেষ্টা চালাচ্ছেন। বৃষ্টি বন্ধ হলে রাত নয়টা নাগাদ খেলা শুরু হতে পারে।  

ইতিমধ্যেই ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চলতি আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে কেকেআর। এদিনের ম্যাচে মুম্বইকে হারালেই প্লে অফে যাওয়া নিশ্চিত করবেন শ্রেয়স আইয়াররা। উল্টোদিকে ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৯ নম্বরে থাকা মুম্বই ইন্ডিয়ান্স প্রতিযোগিতার প্লে অফে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছে। তবে বাকি দুই ম্যাচ জিতে মুখ রক্ষা করতে চাইছেন হার্দিক পাণ্ড্যরা। ওয়াখেংড়ের মাঠে এক যুগ বাদে মুম্বইকে হারিয়ে ইতিহাস গড়েছিল নাইটরা। ইডেনে কলকাতাকে ঘরের মাঠে হারিয়ে মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে হার্দিক পাণ্ড্যদের কাছে। ফলে দুই দলের মধ্যে তুমুল লড়াই দেখার আশায় ইডেনে ভিড় জমিয়েছেন ক্রিকেট প্রেমীরা।

কিন্তু হতচ্ছাড়া বৃষ্টি ম্যাচে বাধা হয়ে দাঁড়িয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, দু’দলকে অন্তত ৫ ওভার করে খেলতে হবে। যদি সাড়ে আটটার মধ্যে ম্যাচ শুরু করা যায়, তাহলে পুরো ২০ ওভারেরই খেলা হবে। আর সাড়ে আটটার পরে ম্যাচ শুরু হলে ওভার কমানো হবে। সেক্ষেত্রে কত মিনিট বাদে খেলা শুরু করা সম্ভব হল, তার উপরেই নির্ভর করবে কত ওভারের ম্যাচ হবে। কোনও কারণে যদি কমপক্ষে ১০ ওভার খেলানোর জন্য সময় না পাওয়া যায় সেক্ষেত্রে ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হবে। আর সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হবে। শ্রেয়স আইয়ার ও হার্দিক পাণ্ড্যরা এক পয়েন্ট করে পাবেন। ম্যাচ ভেস্তে গেলেও লাভবান হবে কলকাতা নাইট রাইডার্স।

 

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?