অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ঋষভদের মুখোমুখি ধোনিরা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: এক দল টানা তিন ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসে টগবগিয়ে ফুটছে। অন্য দলের টানা পাঁচ ম্যাচে হেরে মনোবল কার্যত তলানিতে। এমতাবস্থায় আজ সোমবার (১৪ এপ্রিল) লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস। বিশেষজ্ঞদের মতে, ঘরের মাঠে খেলা হওয়ায় ঋষভ পন্থরা অ্যাডভান্টেজ পেলেও মরণ কামড় দিতে পারেন ধোনিরা।

লখনউয়ের ব্যাটিং বিভাগ চেন্নাইয়ের তুলনায় অনেক শক্তিশালী। নিকোলাস পুরান প্রতি ম্যাচেই বিপক্ষের বোলারদের কাছে ত্রাস হয়ে উঠছেন। মিচেল মার্শ, আয়ুষ বাদোনিরাও রানের মধ্যে রয়েছেন। আগের ম্যাচে রানের খরা কাটিয়েছেন আইডেন মার্করাম। শুধু অধিনায়ক ঋষভ পন্থ রানের মধ্যে নেই। চলতি আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড়ের হতাশাজনক পারফরম্যান্স অব্যাহত। ফলে আজকের ম্যাচে তিনি রান পেতে মরিয়া হয়ে ঝাঁপাবেন বলেই লখনউয়ের সমর্থকরা আশাবাদী। তবে লখনউয়ের বোলাররা বিশেষ করে শার্দূল ঠাকুর, দিগবেশ সিংহ রাঠি, রবি বিষ্ণোইরা নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করছেন।আকাশদীপ অবশ্য নিজের ফর্মে নেই। তবে প্রতিকুল পরিস্থিতি কীভাবে অনুকুলে নিয়ে আসতে হয়, গত তিন ম্যাচে তার প্রমাণ রেখেছেন লখনউয়ের খেলোয়াড়রা।

উল্টোদিকে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে সাড়া জাগিয়েই আইপিএল অভিযান শুরু করেছিল পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। কিন্তু তার পর থেকে হেরেই চলেছেন ধোনিরা। চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোটের কারণে ছিটকে গিয়েছেন। অধিনায়কত্বের গুরু দায়িত্ব পড়েছে মহেন্দ্র সিংহ ধোনির কাঁধে। কিন্তু প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ডাহা ফেল করেছেন তিনি। রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠি, রবীন্দ্র জাদেজা, দীপক হুদার মতো ব্যাটাররা এখনও নিজেদের সুনামের প্রতি সুবিচার করতে পারেননি। দলের বিপদে ব্যাট হাতে গর্জে উঠতে পারেননি। উল্টে স্পিনারদের বিরুদ্ধে খেলতে গিয়ে ল্যাজেগোবরে হচ্ছেন। বল হাতে নূর আহমেদ বাদে আর কোনও বোলারই বিপক্ষের ব্যাটারদের বিপদে ফেলতে পারছেন না। রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্বিনরা যে অতীতের ছায়া, তা বার বার প্রমাণ হচ্ছে। আজকের ম্যাচে যদি চেন্নাইয়ের ব্যাটার ও বোলাররা নিজেদের দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে যে চরম দুর্গতি অপেক্ষা করবে, তা বলাইবাহুল্য।

মুখোমুখি সাক্ষাতে চেন্নাইয়ের চেয়ে অনেকটাই এগিয়ে লখনউ সুপার জায়ান্টস। এখনও পর্যন্ত দুই দল ৫ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে তিন বার জিতেছে লখনউ। আর এক বার জিতেছে চেন্নাই। এক ম্যাচে নিষ্পত্তি হয়নি। গতবার অর্থা‍ৎ ২০২৪ সালে দুই দল দু’বার পরস্পরের মুখোমুখি হয়েছিল। দু’বারেই শেষ হাসি হেসেছে লখনউ। ৬ ও ৮ উইকেটে জিতেছিল।

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

সূর্যের গোচরেই বাড়বে দুশ্চিন্তা! শনিবার থেকে সাবধানে থাকুন এই ৪ রাশির জাতকরা

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪